এক্সপ্লোর

বিজ্ঞান গবেষণা কেন্দ্রে পরীক্ষায় প্রশ্ন, ডারউইনের মতবাদ প্রসঙ্গে কী ভুল বলেছিলেন সত্যপাল সিংহ?

পুণে: কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিংহ দাবি করেছিলেন, বিবর্তনবাদ নিয়ে চার্লস ডারউইনের মতবাদ ভুল। এ বিষয়েই প্রশ্ন করা হল পুণের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইএসইআর) মিড-সেমেস্টার পরীক্ষায়। সত্যপাল কী ভুল বলেছিলেন, সেটাই ব্যাখ্যা করতে বলা হয় পরীক্ষার্থীদের। আইআইএসইআর পুণের গবেষণা বিভাগের ডিন সঞ্জীব গালান্দে বলেছেন, ‘আমরা বিজ্ঞানসম্মতভাবে শিক্ষা দেওয়ার উপর গুরুত্ব দিয়ে থাকি। পরীক্ষায় সংক্ষেপে উত্তর লিখতে দেওয়া হয় না। ছাত্র-ছাত্রীরা যাতে ভাবনা-চিন্তা করে যুক্তিপূর্ণ উত্তর দেয়, সেভাবেই প্রশ্ন করা হয়। পরীক্ষার্থীদের যুক্তিপূর্ণ চিন্তার ক্ষমতা দেখার জন্যই ডারউইনের বিবর্তনবাদ নিয়ে সত্যপাল সিংহের মন্তব্য সংক্রান্ত প্রশ্ন করা হয়েছিল। মন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি করা আমাদের লক্ষ্য ছিল না। ছাত্র-ছাত্রীরা যাতে তাত্ত্বিক যুক্তির ভিত্তিতে তর্ক করতে পারে এবং অন্যভাবে উত্তর দিতে পারে, সেটার জন্যই এই প্রশ্ন করা হয়।’ গত মাসে সত্যপাল দাবি করেন, ডারউইনের মতবাদ বিজ্ঞানসম্মত নয়। তাই স্কুল-কলেজে এটি পড়ানো উচিত নয়। এ বিষয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক হলেও, নিজের মতে অনড় থাকেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের পূর্বপুরুষরা কেউই লিখিতভাবে বা মৌখিকভাবে বলে যাননি, তাঁরা বানরকে মানুষে পরিণত হতে দেখেননি।’ এই মন্তব্যটি কেন ডারউইনের মতবাদকে ভুল বলে প্রমাণ করতে পারে না, সেটিই ব্যাখ্যা করতে বলা হয় পরীক্ষার্থীদের।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran Israel War : হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
EPFO 3.0 : ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
Indian Railways: ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
Pipeline Gas Connection : পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Iran Israel War : হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
EPFO 3.0 : ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
Indian Railways: ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
Pipeline Gas Connection : পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
Congress News: পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Embed widget