এক্সপ্লোর

মুম্বইয়ে একই ধরনের ২টি অনুষ্ঠান হতে দেয়নি মহারাষ্ট্র সরকার, কেন নিজামুদ্দিনের সমাবেশে অনুমতি, কে দিল, প্রশ্ন পওয়ারের

দিল্লিতে কেন তবলিগ জামাতকে ধর্মীয় সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল, প্রশ্ন তুললেন শরদ পওয়ার। কে ওই অনুষ্ঠানের ছাড়পত্র দিয়েছিল, জানতে চেয়েছেন তিনি। এনসিপি সুপ্রিমোর বক্তব্য, দিল্লির সমাবেশের আগে মুম্বইয়ের কাছে একটি, সোলাপুর জেলায় আরেকটি-মহারাষ্ট্রে দুটি বড় সমাবেশের কথা ভাবা হয়েছিল।

নয়াদিল্লি: দিল্লিতে কেন তবলিগ জামাতকে ধর্মীয় সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল, প্রশ্ন তুললেন শরদ পওয়ার। কে ওই অনুষ্ঠানের ছাড়পত্র দিয়েছিল, জানতে চেয়েছেন তিনি। এনসিপি সুপ্রিমোর বক্তব্য, দিল্লির সমাবেশের আগে মুম্বইয়ের কাছে একটি, সোলাপুর জেলায় আরেকটি-মহারাষ্ট্রে দুটি বড় সমাবেশের কথা ভাবা হয়েছিল। আগেভাগেই মুম্বইয়ের অনুষ্ঠানের অনুমতির আবেদন খারিজ করা হয়, রাজ্য প্রশাসনের পরামর্শ অগ্রাহ্য করায় সোলাপুরের অনুষ্ঠানের উদোক্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়। তাহলে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এধরনের সিদ্ধান্ত নিতে পারলে দিল্লিতে একই ধরনের অনুষ্ঠানের অনুমতি কেন খারিজ করা হল না, কে সবুজ সঙ্কেত দিল? নিজামুদ্দিনের অনুষ্ঠানটি মিডিয়ায় যেভাবে তুলে ধরা হয়েছে, তারও সমালোচনা করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, অকারণে মুসলিমদের ওই ঘটনায় টার্গেট করা হচ্ছে। দেশে কোভিড ১৯ সংক্রমণের ঘটনা বৃদ্ধির সঙ্গে গত মাসের মাঝামাঝি সময়ে হওয়া নিজামুদ্দিন মারকাজে তবলিগ জামাতের সমাবেশের যোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু পওয়ারের প্রশ্ন, মিডিয়ার এ নিয়ে হাইপ তোলার এত দরকার হল কেন। দেশে একটি সম্প্রদায়কে অপ্রয়োজনে নিশানা করা হচ্ছে। এখনও পর্যন্ত ৪০০-র বেশি কোভিড ১৯ সংক্রমণের ঘটনা, ও ১৫টি মৃত্যুর পিছনে গত মাসে তবলিগ জামাতে ধর্মীয় জমায়েতের দিকে আঙুল উঠেছে। অন্তত ৯ হাজার ভক্ত নিজামুদ্দিনের সমাবেশে যোগ দিয়েছিল। অনুষ্ঠানের পর তাদের অনেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তাদের মাধ্যমেই সংক্রমণ ছড়ায়। গত সপ্তাহে নিজামুদ্দিন ওয়েস্টে জামাতের সদর দপ্তরে ২১ দিনের লকডাউন উপেক্ষা করে ২৫০ বিদেশি সমেত ২৩০০ বেশি তবলিগ জামাত সদস্যকে পাওয়া যায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget