এক্সপ্লোর

দরকারে আবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গিনিকেশ চলবে, পাকিস্তানকে জানিয়ে দিল ভারত

নয়াদিল্লি: পাকিস্তান যদি জঙ্গি রফতানি চালিয়ে যেতেই থাকে, তবে ভারতও নিয়ন্ত্রণরেখার ধার ধারবে না। পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের পর ইসলামাবাদকে এ কথা প্রকারান্তরে জানিয়ে দিয়েছে দিল্লি। অর্থাৎ ‘৯৯-এর কার্গিল যুদ্ধের অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে নরেন্দ্র মোদী সরকার। পাকিস্তান কার্গিলে সৈন্য পাঠিয়ে নিয়ন্ত্রণরেখা নতুন করে তৈরির চেষ্টা করে কিন্তু ভারতীয় সেনা মুখের মত জবাব দেওয়ায় পুরনো অবস্থানে পিছিয়ে যেতে বাধ্য হয় তারা। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও বলেন, রক্ত দিয়ে নতুন করে নিয়ন্ত্রণরেখা আঁকার কোনও প্রয়োজন নেই। ফলে চাপের মুখে পাকিস্তান মানতে বাধ্য হয়, নিয়ন্ত্রণরেখা অলঙ্ঘনীয়, কোনওমতেই তা টপকানোর চেষ্টা চলবে না। কিন্তু মুখে সে কথা বললেও নিয়মিতভাবে নিয়ন্ত্রণরেখা টপকে ভারতে জঙ্গি পাঠানো একবারও বন্ধ করেনি পাকিস্তান। সাম্প্রতিক উরি সন্ত্রাস ও তারপর বারামুলা সহ বেশ কয়েকটি জায়গায় একের পর এক হামলা তারই সর্বশেষ প্রমাণ। ফলে আগের নিয়ন্ত্রিত অবস্থান থেকে সরে এসে ভারতও স্পষ্ট করে দিয়েছে, দরকার পড়লেই নিয়ন্ত্রণরেখা টপকে পাকিস্তানি জঙ্গিদের তারা খতম করে দিয়ে আসবে। এমনকী প্রয়োজনে জঙ্গি হামলার আগেই জঙ্গিদের নিকেশ করে দেওয়া হবে। অর্থাৎ, পাকিস্তানকে এবার থেকে তৈরি থাকতে হবে, হামলা চালালে তার মুখের মত জবাব দেবে ভারতও। কবে, কোথায়, কীভাবে সেই জবাব আসবে, প্রশ্ন সেটাই। উরি সন্ত্রাসের পর পাকিস্তান বুঝেছিল, সেনার ওপর এই হামলা ভারত মুখ বুজে মেনে নেবে না। তাই কয়েকটি সেনা ছাউনিকে সতর্কও করেছিল তারা। কিন্তু ভারত হামলার জন্য অন্য ছাউনিগুলিকে বেছে নেয়। এই অতর্কিত আঘাতের জন্য রাওয়ালপিন্ডির পাক জেনারেলরা প্রস্তুত ছিলেন না মোটেই। আর এ ধরনের হামলা যদি বারবার ঘটতে থাকে, তবে নিয়ন্ত্রণরেখার গুরুত্ব ক্রমাগত কমতে থাকাটাই স্বাভাবিক। এতদিন পাকিস্তান যখনই জঙ্গি হামলা চালিয়েছে, ভারত কূটনৈতিকভাবে কিছু পদক্ষেপ করা ছাড়া আর কিছুই করতে পারেনি। ফলে বারবার প্রকট হয়েছে দিল্লির অসহায়তা। কিন্তু এবার পুরনো রক্ষণশীলতার খোলস ছেড়ে বেরিয়ে এসেছে দিল্লি। এতদিন কয়েকজন জঙ্গি পাঠিয়ে অল্প খরচে ভারতের বড় বড় শহরগুলি রক্তাক্ত করে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছিল ইসলামাবাদ। এবার তারা স্পষ্ট বুঝতে পেরেছে, ভারতকে সন্ত্রাসদীর্ণ করে তোলার জন্য মূল্য চোকাতে হবে তাদেরও। অর্থাৎ জঙ্গি সংক্রান্ত খরচ ও ঝুঁকি একলাফে বাড়তে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget