এক্সপ্লোর

তেলঙ্গানায় পদ্মাবতী দেখানো হলে সিনেমা হল পোড়ানো হবে, মুখ্যমন্ত্রীকে হুমকি বিজেপি বিধায়কের

হায়দরাবাদ: উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের মতোই তেলঙ্গানাতেও পদ্মাবতী ছবিটি নিষিদ্ধ করার দাবি জানালেন বিজেপি বিধায়ক টি রাজা সিংহ লোধ। তাঁর হুমকি, কোনওভাবেই তেলঙ্গানায় ছবিটি দেখাতে দেওয়া হবে না। যদি ছবিটির বিষয়বস্তু বদল না করা হয়, তাহলে যে সিনেমা হলগুলিতে ছবিটি দেখানো হবে, সেই হলগুলি পুড়িয়ে দেওয়া হবে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে চিঠি দিয়েছেন গোশামহলের বিধায়ক। চিঠিতে তিনি লিখেছেন, ‘রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিহাস বিকৃত করা হলে তাঁদের রাজ্যে পদ্মাবতী ছবিটির মুক্তি নিষিদ্ধ করা হবে। আমি তেলঙ্গানার মুখ্যমন্ত্রীকেও একই বিবৃতি দেওয়ার অনুরোধ জানাচ্ছি। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তেলঙ্গানার মুখ্যমন্ত্রীরও ছবিটিকে নিষিদ্ধ করা উচিত।’ পদ্মাবতীর পরিচালক সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ করে বিজেপি বিধায়ক বলেছেন, ‘আমরা শুরু থেকেই বলে আসছি, পদ্মাবতী গোটা হিন্দু সমাজের রানি। কয়েকটি বিতর্কিত বিষয় না সরানো পর্যন্ত ছবিটির মুক্তি আটকে দেওয়া আমার দায়িত্ব।’ লোধের দাবি, তাঁরা মঙ্গলবার পদ্মাবতী নিষিদ্ধ করার দাবিতে রাজ্য সরকারের কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য বেগম বাজার থেকে হায়দরাবাদের কালেক্টরেটের দফতর পর্যন্ত মিছিল করছিলেন। সেই মিছিলে যোগ দেওয়া বহু মানুষকে সতর্কতামূলকভাবে হেফাজতে নিয়েছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৭.২৬) পর্ব ২ : পুর-নিয়োগ দুর্নীতিতে এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ED-র তলব
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget