এক্সপ্লোর

আগামীকালই বাজারে আসছে ২০০ টাকার নোট, জানাল রিজার্ভ ব্যাঙ্ক

নয়াদিল্লি:আগামীকাল থেকেই বাজারে আসছে ২০০ টাকার নোট। রিজার্ভ ব্যাঙ্ক আজ এ কথা জানিয়েছে। ২০০ টাকার নোটের উল্টো দিকে  থাকছে সাঁচি স্তুপের ছবি।নোটের রঙ হবে  উজ্জ্বল হলুদ । রিজার্ভ ব্যাঙ্ক এক বিবৃতিতে বলেছে, ২৫ আগস্ট ,২০১৭-তে  নতুন মহাত্মা গাঁধী সিরিজের ২০০ টাকার ব্যাঙ্ক নোট বাজারে ছাড়া হবে। নোটে স্বাক্ষর থাকবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের। রিজার্ভ ব্যাঙ্কের কয়েকটি বাছাই শাখা ও কিছু ব্যাঙ্কের মাধ্যমে এই নোট ছাড়া হবে। এতে বাজারে কম অর্থমূল্যের নোটের বিপুল চাহিদা ও সরবরাহের ঘাটতির ফলে উদ্ভূত সমস্যা মিটতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রক গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় পরিচালক বোর্ডের সুপারিশক্রমে কেন্দ্রীয় সরকার ২০০ টাকা মূল্যের নতুন ব্যাঙ্ক নোট ছাপানোয় সবুজ সঙ্কেত দিয়েছে। বিভিন্ন ছাপাখানায় ২০০ টাকার নোট ছাপার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত বছরের নভেম্বরে এক ঝটকায় আচমকা নরেন্দ্র মোদী সরকার কালো টাকা, জাল নোট ও সন্ত্রাসে নগদ অর্থের জোগান বন্ধ হবে বলে দাবি করে পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে নতুন ২০০০ টাকার নোট চালু করার পর দেশব্যাপী সমস্যায় পড়েছে মানুষ। বিশেষ করে ২০০০ টাকার নতুন নোটের জেরে সমস্যায় নতুন মাত্রা যোগ হয়েছে। এই প্রেক্ষাপটেই গত মার্চে রিজার্ভ ব্যাঙ্ক কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সঙ্গে আলোচনার মাধ্যমে বাজারে ২০০ টাকার নোট ছাড়ার সিদ্ধান্ত নেয়। বর্তমানে সরকারি ছাপাখানায় নতুন ২০০ টাকার নোটের নিরাপত্তা সংক্রান্ত দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। ৫০০, ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় বাজার থেকে রাতারাতি উধাও হয়ে যায় চালু ৮৫ শতাংশ নগদ অর্থ। গভীর সমস্যায় পড়ে আমজনতা। ইতিমধ্যে নতুন নিরাপত্তা সংক্রান্ত ৫০০ টাকার নোটের পাশাপাশি নতুন ফ্লুরোসেন্ট নীলের ৫০ টাকার নোটও ছেড়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ৫০ দিনের বিমুদ্রাকরণ পর্বের শেষে কালো টাকার মালিকদের স্বেচ্ছায় হিসাববহির্ভূত আয় ঘোষণার সুযোগ দেওয়া হয়। তবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা নামে চালু হওয়া সেই স্কিমে তেমন ভাল সাড়া মেলেনি। শুধু ৫০০০ কোটি টাকার হিসাব বহির্ভূত আয় প্রকাশ্যে এসেছে।

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget