এক্সপ্লোর

গতবারের সংঘাত স্থলের ১০ কিমি দূরে ডোকলামে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু চিনের

নয়াদিল্লি:  ডোকলামে ভারত ও চিনের মধ্যে অচলাবস্থা শেষপর্যন্ত মাসখানেক আগে কেটেছে। এরইমধ্যে ডোকলাম মালভূমিতে রাস্তা তৈরির জন্য ফিরে এসেছে চিনের সেনা। ভারতের সঙ্গে গতবারের সংঘাত স্থল থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে চিনের সেনা রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। ডোকলাম মালভূমিকে চিন ও ভুটান উভয় দেশই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। ভারত এক্ষেত্রে ভুটানের দাবিকেই সমর্থন করে। গত জুন মাসের মাঝামাঝি ডোকলামে চিনের রাস্তা নির্মাণের কাজ আটকাতে ভারতীয় সেনা সিকিম সীমান্ত পেরিয়েছিল। 'চিকেন নেক' অর্থাত্ শিলিগুড়ির ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তরপূর্বের রাজ্যগুলির সংযোগস্থল। চিকেন নেকের কাছে চিনের এই রাস্তা নির্মাণের বিরোধিতা করে ভারতীয় সেনা। প্রায় ৭০ দিন ১৫০ মিটার দূরত্বে একে অপরের চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল ভারত ও চিনের সেনা। এরপর দুই দেশই সেনা প্রত্যাহার করতে রাজি হওয়ায় অচলাবস্থার অবসান হয়। তবে দুদেশের সমঝোতার বিস্তারিত জানা যায়নি। ওই সময় দিল্লির আধিকারিকরা জানিয়েছিলেন, চিন বুলডোজার ও অন্যান্য রাস্তা নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে গিয়েছে। অন্যদিকে, চিনের আধিকারিকরা বলেছিলেন, তাঁদের রাস্তা নির্মাণের পরিকল্পনা আবহাওয়ার ওপর নির্ভর করছে। এখন সেই অচলাবস্থার স্থল থেকে ১০ কিমি দূরে চিন একটি সড়ক সম্প্রসারণের কাজ শুরু করেছে। এভাবে বিতর্কিত ও প্রত্যন্ত ডোকলামে নিজেদের দাবি আরও জোরাল করতে চাইছে চিন। ভারত এই ভূখণ্ড নিয়ে ভুটানের দাবিকেই সমর্থন করে। ভারত ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে, ওই এলাকায় চিনকে কোনও পরিকাঠামো তৈরি করতে দেওয়া হবে না। গতবার ডোকলামে রাস্তা নির্মাণের চেষ্টা ভেস্তে যাওয়ার পর চিন তার অব্যবৃত রাস্তা নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে যায়। সেখান থেকে ১০ কিমি দূরের একালায় চিন রাস্তা নির্মাণ কর্মীদের এনেছে।তাদের সঙ্গে রয়েছে ৫০০ সেনা। ওই এলাকায় চিনের সেনারা স্থায়ীভাবে থাকবে কিনা, সে ব্যাপারে কোনও ইঙ্গিত মেলেনি। ওই এলাকায় সেনাদের থাকার জন্য স্থায়ী কাঠামো তৈরিরও কোনও ইঙ্গিত নেই। ভারতীয় সেনা বাহিনীর আধিকারিকরা  মনে করছেন, ওই এলাকায় নিজেদের দখলদারির মনোভাব থেকেই এই কাজ করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget