এক্সপ্লোর

৫ বছরের ছেলেকে নিয়ে আইএসে যোগ দিতে যাচ্ছিলেন মা, দিল্লি বিমানবন্দরে হাতেনাতে পাকড়াও

নয়াদিল্লি: দিল্লি থেকে ধরার চেষ্টা করছিল কাবুলের বিমান। ইচ্ছে ছিল, সেখানে গিয়ে আইএসে নাম লেখাবে। ‘ধর্মযুদ্ধে’ সামিল হয়ে বিশ্বময় শরিয়তি সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে। কিন্তু বাদ সাধল পুলিশ। আইএসের দ্বারা মগজধোলাই হওয়া বিহারের ২৮ বছরের ইয়াসমিন মহম্মদের ঠিকানা তাই আপাতত শ্রীঘর। ৫ বছরের ছেলেকে নিয়ে দিল্লি বিমানবন্দরে গ্রেফতার হয়েছে সে। পুলিশ সন্দেহ করছে, এই মহিলার সঙ্গে আইএসে যোগ দিতে কেরল থেকে বেপাত্তা হওয়া ২১জনের সম্পর্ক রয়েছে। ইয়ামিনকে তালাক দিয়েছে তার স্বামী। তবে মনে করা হচ্ছে. ২১জনকে কেরল থেকে আইএসে যোগ দিতে পাঠানো আবদুল রশিদের সে প্রথম স্ত্রী। আফগানিস্তান থেকে রশিদই ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ আগেই জানতে পেরেছিল, ওই মহিলা দিল্লি বিমানবন্দর থেকে কাবুলের বিমান ধরবে। জানা গেছে, ‘প্রকৃত’ ইসলামের স্পর্শ পেতে সে আইএসে যোগ দিতে চেয়েছিল। পুলিশ জানিয়েছে, গত মাসেই বাচ্চাকে নিয়ে পাটনা থেকে দিল্লি এসে পৌঁছয় ইয়াসমিন। প্রথমে তাকে আটকানো হয় ইমিগ্রেশন ডিপার্টমেন্টে, সেখানে সে হাঙ্গামা শুরু করে। তারপর তুলে দেওয়া হয় দিল্লি পুলিশের হাতে। দিল্লি পুলিশ আবার তাকে কেরল পুলিশের জিম্মায় দিয়েছে। কেরল থেকে যারা আইএসে যোগ দিতে গেছে তাদের সঙ্গে সম্পর্ক থাকায় কেরল পুলিশও এই ইয়াসমিনকে খুঁজছিল। এর জন্য লুকআউট নোটিশও জারি করে তারা। আবদুল রশিদই তাকে কট্টরপন্থায় ঝুঁকতে উৎসাহিত করে বলে খবর। ইয়াসমিনের অবশ্য দাবি, কোরান হাদিস মেনে জীবনযাপন করতেই দেশ ছেড়ে আইএসে যোগ দিতে যাচ্ছিল সে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget