এক্সপ্লোর

মহিলাদের নিচের সারিতে বসানো যায় না: তিন তালাক প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল

নয়াদিল্লি: তিন তালাক নিয়ে এবার সোচ্চার হলেন দেশের অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। তাঁর মতে, পুরুষদের সমান অধিকার রয়েছে মহিলাদের। তাঁদের নিচের সারিতে রাখা যাবে না।

এই বিতর্কিত ইস্যুতে কেন্দ্রের অবস্থান বোঝাতে গিয়ে রোহাতগি জানান, একটা ধর্মনিরপেক্ষ দেশে এমন পরিস্থিতি হতে পারে না যেখানে এক ধর্মের মহিলারা তাঁদের স্বামীর মতো সমান অধিকার ভোগ করবেন। অথচ, তাঁদের পাশে থাকা অন্য ধর্মের মহিলারা নিজ নিজ স্বামীর থেকে সমান অধিকার পান না।

এদিন রোহাতগি বলেন, মহিলাদেরও পুরুষদের মতো সমান অধিকার রয়েছে। দুজনেরই মৌলিক অধিকার রয়েছে। একজনকে নিচের সারিতে রাখা যাবে না। অথচ, একটি বিশেষ ধর্মের মহিলাদের সঙ্গে এমনটাই হচ্ছে।

গতকালই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়ে দেয়, যারা শরিয়া কারণ না মেনে স্ত্রীকে তালাক দেবে, তারা সামাজিক বয়কটের সম্মুখীন হবে। এই মর্মে তারা একটি আচরণবিধিও চালু করার কথা ঘোষণা করে।

এপ্রসঙ্গে রোহাতগি বলেন, বোর্ড যদি মনে করে থাকে এই প্রথা ঠিক নয়, তাহলে তাদের সামনে এসে আদালতকে এই কথা জানানো উচিত। তাদের বলা উচিত, এই প্রথার সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই।

প্রসঙ্গত, তিন তালাক প্রথার বিরুদ্ধে বহু মুসলিম মহিলা আদালতের দ্বারস্থ হন। ইস্যুটি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী ১১ মে থেকে শুনানি-পর্ব শুরু হওয়ার কথা। সেখানে হলফনামা দাখিল করে কেন্দ্র এই প্রথার বিরুদ্ধাচরণ করেছে।

কেন্দ্রের মতে, একটি ধর্মনিরপেক্ষ দেশে যেখানে ধর্ম, বর্ণ, জাত, রঙ ও লিঙ্গের বৈষম্য করা হয় না, সেখানে এই প্রথা চলতে পারে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget