এক্সপ্লোর
সারোগেসির মাধ্যমে মা হওয়া মহিলা কর্মীরা পাবেন মাতৃত্বকালীন ছুটি, সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারে কর্মরত যে সব মহিলা সারোগেসি পদ্ধতির মাধ্যমে যাঁরা মা হয়েছেন, বা হবেন, তাঁদেরকেও মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। এই মর্মে নির্দেশিকা জারি করল কর্মীবর্গ মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, সারোগেট মাদাররা ২৬ সপ্তাহের জন্য সবেতন ছুটি পাবেন। ইতিমধ্যেই মন্ত্রকের তরফে অন্যান্য মন্ত্রকগুলিকে চিঠি দিয়ে নির্দেশের কথা জানানো হয়েছে। ২০১৫ সালে কেন্দ্রীয় বিদ্যালয়ের এক শিক্ষিকার দায়ের করা মামলায় এই মর্মে রায় দিয়েছিল দিল্লি হাইকোর্ট। স্বাভাবিকভাবে মা হতে না পারায় তিনি সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছিলেন ওই শিক্ষিকা। কিন্তু, অভিযোগ, তাঁকে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়নি। এই প্রেক্ষিতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই শিক্ষিকা।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
নির্বাচন ২০২৬
বিনোদনের
বিনোদনের
























