Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE
ABP Ananda LIVE : "আজ বাঙলার সর্বত্র কেবল ক্ষমতার জন্যে কাড়াকাড়ি চলিতেছে। যার ক্ষমতা আছে—সে ক্ষমতা বজায় রাখিতেই ব্যস্ত। যার ক্ষমতা নাই, সে ক্ষমতা কাড়িবার জন্য বদ্ধপরিকর। উভয় পক্ষই বলিতেছে, “দেশোদ্ধার যদি হয়, তবে আমার দ্বারাই হউক হউক, নয় তো, হইয়া কাজ নাই।" আজ থেকে ঠিক একশো বছর আগে, উনিশশো ছাব্বিশ সালে, মান্দালয় জেলে বসে লিখেছিলেন সুভাষচন্দ্র বসু। একশো বছরে, বাংলার রাজনীতির ছবিটা যে এর থেকে একচুলও বদলায়নি, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। আর এই দু'হাজার ছাব্বিশে, এই সংঘাতকে আরও তীব্র করেছে, পুলিশ ও প্রশাসনে গণবদলি, আর অবশ্যই নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় লক্ষ-লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া। আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। সংঘাত জমে গেছে কোনও সন্দেহ নেই। এই বদলি প্রতীকী নয়, এটা আস্থার অভাব। বললেন দেবাশিস সেন।






















