এক্সপ্লোর

৬ মাসে ইসলাম গ্রহণ না করলে হাত-পা কেটে নেওয়ার হুমকি দিয়ে চিঠি কেরলের নামী লেখককে

তিরুঅনন্তপুরম: নামী মালয়ালি লেখক কে পি রামানুন্নিকে চিঠি পাঠিয়ে ৬ মাসের মধ্যে ধর্ম বদলে ইসলাম গ্রহণ না করলে ডান হাত, বা পা কেটে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। খ্যাতনামা লেখককে বলা হয়েছে, তাঁর সাম্প্রতিক লেখালেখি মুসলিম যুবকদের 'বিভ্রান্তির' রাস্তায় ঠেলে দিচ্ছে। ৬ দিন আগে রামানুন্নির কোঝিকোড়ের বাড়িতে এসেছে ওই চিঠি। রামানুন্নি জানিয়েছেন, তিনি ওই চিঠি উপেক্ষা করলেও অন্যান্য প্রতিষ্ঠিত লেখকরা তাঁকে পুলিশে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন। সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, চিঠির পিছনে কী উদ্দেশ্য, কে পাঠিয়েছে, আমার কাছে পরিষ্কার নয়। মনে হচ্ছে, ওটা এসেছে মালাপ্পুরমের মাঞ্জেরি থেকে। কোঝিকোড়ের পুলিশ কমিশনারকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করে অভিযোগ জানিয়েছি। রামানুন্নিকে কেরলের এক কলেজ প্রফেসর টি জে জোসেফের পরিণতি হওয়ার ভয় দেখানো হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রে তাদের ধর্মীয় আবেগে আঘাত দেওয়ার অভিযোগে কয়েক বছর আগে থোড়াপুঝার নিউ ম্যান কলেজের ওই প্রফেসরের ডান হাত কেটে নিয়েছিল একটি উগ্র মৌলবাদী গোষ্ঠীর লোকজন। তিনি এর্নাকুলামের মুভাত্তুপুঝার গির্জায় রবিবারের প্রার্থনা সেরে বাড়ি ফিরছিলেন তখন। তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে ওরা। রামানুন্নিকে হুমকি চিঠিতে বলা হয়েছে, টি জি জোসেফের মতো তোমার ডান হাত, বা পা-ও কেটে নেব। ৬ মাসে ইসলাম না নিলে তোমায় আল্লাহ নির্দেশিত সাজা দেব। প্রসঙ্গত, ঔপন্যাসিক ও ছোটগল্পের লেখক রামানুন্নি কেরল সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছেন। মুসলিম পুরুষ, হিন্দু মহিলার প্রেম নিয়ে লেখা তাঁর প্রথম উপন্যাস নির্ভর করে ছবিও তৈরি হয়েছে।

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...

ভিডিও

Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget