আগামী ১৯ জুলাই চিনে লঞ্চ হচ্ছে শাওমি ‘মি ম্যাক্স ৩’ ফোন, কেমন হবে, জেনে নিন

নয়াদিল্লি: আগামী ১৯ জুলাই ‘মি ম্যাক্স ৩’ মোবাইল ফোন চিনে লঞ্চ করতে চলেছে শাওমি। আজ, এই চিনা সংস্থার তরফে এই কথা ঘোষণা করা হয়।
নতুন ফোন বাজারে চালু করার বিষয়ে নিজেদের আরেকটি ব্র্যান্ড ভিভোর প্ল্যাটফর্মে একাধিক প্রচার চালিয়েছে শাওমি। অন্যদিকে, সংস্থার মুখপাত্রও টুইটারে একই ঘোষণা করেন। তবে, নতুন ফোনের ফিচার্স সম্পর্কে মুখে কুলুপ শাওমি-কর্তৃপক্ষের।
তবে, ইন্টারনেটে ফাঁস হওয়া খবর সত্যি হলে, শাওমির এই ‘মি ম্যাক্স ৩’ ফোনে থাকছে ১৮:৯ আস্পেক্ট রেশিও সম্বলিত ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। অর্থাৎ, খবর সত্যি হলে, ‘মি ম্যাক্স ৩’ ফোনটি ‘ফ্যাবলেট’ শ্রেণিভুক্ত হবে। তা ছাড়া এই ফোনে থাকছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি।
https://twitter.com/donovansung/status/1017231303756767233ইন্টারনেটে ফাঁস হওয়া স্পেসিফিকেশন বা বৈশিষ্ঠ্য অনুযায়ী, ফোনটি সর্বাধুনিক অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম (ওএস) নির্ভর হবে। থাকবে অত্যাধুনিক এমআইইউএম ১০ রম।
ফোনে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ এসওসি থাকবে, যা ৩ জিবি/৪ জিবি/৬ জিবি র্যাম সঙ্গে আসবে। ফোনের স্টোরেজ ৩২ জিবি/৬৪ জিবি/১২৮ জিবি হবে।
ইন্টারনেটে প্রকাশিত খবর অনুযায়ী, ‘মি ম্যাক্স ৩’ ফোনের ক্যামেরায় ১২ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ ও ৮ মেগাপিক্সেলের ডুয়াল ফ্রন্ট সেলফি ক্যামেরা থাকবে।
Before You Go
Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE





















