এক্সপ্লোর

অমিত শাহর ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত হোক, বিজেপি ভুল করছে, বললেন যশবন্ত

পটনা:  কিছুদিন আগেই কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের আর্থিক নীতি নিয়ে তোপ দেগেছিলেন যশবন্ত সিনহা। এবার বিজেপি সভাপতি অমিত শাহর ছেলে জয় শাহর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও মুখ খুললেন অটলবিহারী বাজপেয়ী জমানার অর্থমন্ত্রী। বিজেপির প্রবীণ নেতা বলেছেন, এই ঘটনায় নৈতিকতার দিক থেকে বড়সড় ধাক্কা খেয়েছে দল। জয় শাহর ব্যবসায়ির শ্রীবৃদ্ধি নিয়ে যে অভিযোগ উঠেছে তার মোকাবিলায় বিজেপি একের পর এক ভুল করেছে বলে মন্তব্য করেছেন যশবন্ত। তিনি বলেছেন, অমিত শাহর ছেলেকে বাঁচাতে মন্ত্রীদের নামানো, জয় শাহর হয়ে সরকারি আইনজীবী তুষার মেহতাকে কোর্টে সওয়াল করার অনুমতি দেওয়া বিজেপির পক্ষে ভুল হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর জয় শাহর ব্যবসার আয় ১৬ হাজার গুণ বেড়েছে বলে সংবাদ ওয়েবসাইট দ্য অয়্যারে প্রকাশিত খবরে জানানো হয়। এই ঘটনার পর দ্য অয়্যার-এর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন জয় শাহ। দ্য অয়্যার-এর প্রতিবেদনে জয় শাহর সংস্থাকে বিনা শর্তে ঋণ দেওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ঋণদাতাদের মধ্যে রয়েছে একটি সরকারি সংস্থা, যা কেন্দ্রের শক্তি মন্ত্রকের অধীনস্ত। যশবন্ত বলেছেন, যে ভাবে জয় শাহকে শক্তি মন্ত্রক ঋণ দিয়েছে এবং যে ভাবে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল বিজেপি সভাপতির ছেলেকে আড়াল করেছেন, তার থেকে একটা ধারনা তৈরি হয়েছে যে, কোথাও একটা বেনিয়ম ঘটেছে। যশবন্ত আরও বলেছেন, অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে কোনও সরকারের বাইরের কোনও ব্যক্তির হয়ে প্রতিনিধিত্ব করছেন, এই ঘটনা এর আগে কোনওদিন হয়নি। উল্লেখ্য, মেহতা জানিয়েছেন, জয় শাহকে পরামর্শ দেওয়ার জন্য কেন্দ্রের কাছে অনুমতি চেয়েছিলেন তিনি এবং এক্ষেত্রে ছাড়পত্রও পেয়ে গিয়েছেন। যশবন্ত বলেছেন, এই অভিযোগের সঙ্গে সরকারের বহু বিভাগের নাম জড়িয়ে গিয়েছে।তাই সরকারের তদন্তের নির্দেশ দেওয়া দরকার। যশবন্ত বলেছেন, বিজেপি দুর্নীতি বরদাস্ত না করার কথা বলে। এই ঘটনায় নৈতিকতার দিক থেকে ধাক্কা খেয়েছে দল। উল্লেখ্য, গতমাসে আর্থিক বৃদ্ধির হারের পতন নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি নোট বাতিল ও জিএসটি রূপায়ণের পদ্ধতির সমালোচনা করেছিলেন। এর জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি তাঁকে '৮০ বছরের কর্মপ্রার্থী' বলে কটাক্ষ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আর্থিক নীতির সমালোচকদের 'নিরাশাবাদী' বলে তোপ দেগেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget