এক্সপ্লোর

মন্ত্রীদের সম্পত্তির পরিমাণ জানাতে নির্দেশ, 'সবার জন্য কাজ' করবেন, প্রথম সাংবাদিক সম্মেলনে ঘোষণা মুখ্যমন্ত্রী আদিত্যনাথের

লখনউ: মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে প্রথম সাংবাদিক বৈঠকেই কোনও পক্ষপাতিত্ব না করে সমাজের সব অংশের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিলেন যোগী আদিত্যনাথ। গতকালের মতো আজও তিনি নরেন্দ্র মোদীর সব কা সাথ, সব কা বিকাশ স্লোগানে বিশ্বাসী বলে জানান মুখ্যমন্ত্রী। হিন্দুত্বের পোস্টার বয় বলে চিহ্নিত গোরখপুরের এমপি ক্ষমতায় বসার পর সংখ্যালঘুদের প্রতি কী অবস্থান নেবেন, এ নিয়ে সংশয় কাটাতে তিনি কোনও পক্ষের হয়ে বা কারও বিরুদ্ধে পক্ষপাতমূলক মানসিকতা পোষণ না করার অঙ্গীকার করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিও দেন নয়া মুখ্যমন্ত্রী।  বলেন, আমাদের সরকার ভোটের আগে দেওয়া যাবতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়বদ্ধ। নতুন সরকারের মুখপাত্র নিযুক্ত করা হয়েছে দুই ক্যাবিনেট মন্ত্রী শ্রীকান্ত শর্মা, সিদ্ধার্থ নাথ সিংহকে। পরে তাঁরা সাংবাদিকদের জানান, দায়িত্ব নিয়েই মন্ত্রিসভার সদস্যদের এক পক্ষকালের মধ্যে তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে ঘোষণা করতে বলেছেন মুখ্যমন্ত্রী। এও বলেছেন, তাঁরা যেন প্রকাশ্যে যখন তখন অযথা বিবৃতি দেওয়া থেকে বিরত থাকেন। শ্রীকান্ত জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো দিনে ১৮ ঘন্টাই কাজ করার সংস্কৃতি চালু করতে বলেছেন। নতুন সরকারের শপথ নেওয়াকে ঐতিহাসিক মূহূর্ত আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যবাসীকে আশ্বস্ত করতে চাই, আমাদের সরকার রাজ্যকে উন্নয়ন, সমৃদ্ধির পথে নিয়ে যাবে, সেজন্য যা যা করনীয়, সব করবে। প্রধানমন্ত্রীর সূচনা করা সবার উন্নয়ন স্লোগানই হবে আমাদের মন্ত্র। সরকারি চাকরির প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ করা হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি খেদ জানান, বলেন, গত ১৫ বছরে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি সরকার রাজ্যকে উন্নয়ন, সমৃদ্ধি থেকে বঞ্চিত করেছে। সেইসঙ্গে ঘোষণা করেন, পরিবারতন্ত্রের রাজনীতি এবার খতম হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget