এক্সপ্লোর

রাজধানী এক্সপ্রেসের টিকিট কনফার্ম না হলে মিলতে পারে উড়ানের টিকিট

নয়াদিল্লি: রাজধানী এক্সপ্রেসের এসি-১ বা এসি-টু টায়ারের টিকিট কনফার্ম না হলে এবার বিমানে সংশ্লিষ্ট গন্তব্যে পৌঁছনোর সুযোগ পেতে পারেন যাত্রীরা। এয়ার ইন্ডিয়ার সঙ্গে এ বিষয়ে চুক্তি করতে চাইছেন রেলবোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি। তিনি এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান থাকার সময় এই পরিকল্পনা করেছিলেন। কিন্তু তখন রেলের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এখন রেলবোর্ডের চেয়ারম্যান হিসেবে ফের একই উদ্যোগ নিচ্ছেন লোহানি। তিনি বলেছেন, ‘এয়ার ইন্ডিয়া যদি আমাদের প্রস্তাব দেয়, তাহলে আমরা সেটা গ্রহণ করব।’ প্রতিদিনই অসংখ্য যাত্রী রাজধানী এক্সপ্রেসের এসি টু-টায়ারের টিকিট কাটেন। তাঁদের একটা বড় অংশই কনফার্মড টিকিট পান না। অথচ রাজধানী এক্সপ্রেসের এসি-টু টায়ারের টিকিটের দামের সঙ্গে বিমানের টিকিটের দামের খুব একটা ফারাক নেই। সেই কারণেই এয়ার ইন্ডিয়ার যাত্রী বাড়ানোর লক্ষ্যে রেলের কনফার্মড টিকিট না পাওয়া যাত্রীদের বিমানে চড়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন লোহানি। প্রথমবার বিফল হলেও, ফের একই উদ্যোগ নিয়েছেন তিনি। লোহানির বদলে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান হওয়া প্রবীণ আমলা রাজীব বনসল অবশ্য রেলের যাত্রীদের বিমানে চড়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, ‘আমি প্রথমবার এই ধরনের কথা শুনছি। ট্রেন ও বিমানের টিকিটের ফারাক আছে।’ এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক বলেছেন, লোহানির পরিকল্পনা খুবই ভাল। কিন্তু এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ বা বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত স্তরে। এয়ার ইন্ডিয়া বেসরকারি সংস্থা হয়ে যাওয়ার পরেও রেল এই প্রস্তাব দেবে কি না, সেটা বড় প্রশ্ন।

সেরা শিরোনাম

Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?

ভিডিও

Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী
Baruipur News:
Baruipur News: পুলিশ প্রশাসনের ওপর পুরো ভরসা আছে: নিহত নাবালিকার বাবা
Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget