এক্সপ্লোর

ঘর ছেড়ে আসা বিবাহিতা প্রেমিকাকে সন্দেহের বশে খুন করে আত্মঘাতী যুবক

নয়াদিল্লি: নিজের বিবাহিতা প্রেমিকাকে খুনের পর আত্মহত্যা যুবকের। ২৮ বছরের এই যুবকের সন্দেহ ছিল যে, প্রেমিকা তাঁর সঙ্গে প্রতারণা করছে। এই কারণেই প্রেমিকাকে খুন করেন তিনি। প্রেমিকা তাঁর স্বামীর ঘর ছেড়ে পালিয়ে আসার পর এই ঘটনা ঘটে। দিল্লির নিউ অশোক নগর এলাকায় গত মঙ্গলবার এক মহিলার দেহ উদ্ধার হয়। দেহ দেখেই স্পষ্ট ছিল, অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয়েছে তাঁকে। মৃতের পরিচয় জানতে পারে পুলিশ। মনিকা নামে ওই মহিলা গত ৯ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ যখন ওই মহিলার হত্যার তদন্ত চালাচ্ছে, তখন উত্তরপ্রদেশের শামলি থেকে একটা যোগসূত্র উঠে আসে। শামলিতে ২৮ বছরের এক যুবক ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তাঁর কাছ থেকে ২০ পাতার একটি সুইসাইড নোট পাওয়া যায়। নোটে তিনি মনিকাকে খুনের কথা স্বীকার করেন। মনিকার বিয়ে হয়েছিল সিলমপুরের বাসিন্দা দীপক কুমারের সঙ্গে। দুই কন্যা ও এক ছেলেকে নিয়ে হাসিখুশি পরিবার ছিল তাঁর। এরইমধ্যে গাজিয়াবাদের বাসিন্দা কাঠের মিস্ত্রি পবনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পবন নিউ অশোক নগরে একটি বাড়ি ভাড়া নিয়েছিল। সেখানেই তাঁদের দেখাসাক্ষাত্ হত। সুইসাইড নোটে পবন লিখেছেন, অন্য কোনও ব্যক্তির সঙ্গে মনিকার সম্পর্ক রয়েছে বলে তাঁর সন্দেহ ছিল। গত ৯ মার্চ দুজনের মধ্যে এ নিয়ে বচসা বেঁধে যায়। এরপরই মনিকাকে খুন করে পালিয়ে যান তিনি। পুলিশ এই ঘটনায় পবন, মনিকা ও দীপকের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। পবন ও মনিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget