এক্সপ্লোর

ভারতীয় মুসলিম ‘মেরুদণ্ডহীন’, অভিযোগ বহিষ্কৃত হিজবুল জঙ্গি জাকির মুসার

শ্রীনগর: ভারতীয় মুসলিম সমাজ মেরুদণ্ডহীন, তারা জেহাদে যোগ দিতে ভয় পাচ্ছে। এমনই অভিযোগ করল হিজবুল মুজাহিদিন থেকে বহিষ্কৃত হওয়া জঙ্গি জাকির মুসা। এক অডিও বার্তায় সে গাজওয়া-এ-হিন্দ বা ভারত জয়ের ডাক দিয়েছে। তার দাবি, মহম্মদ নাকি বলেছিলেন, যারা হিন্দুস্থান জয়ের যুদ্ধে যোগ দেবে তারা জন্নত বা স্বর্গে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ কদিন আগেই বলেছেন, মুসলিম জনসংখ্যা এত বেশি হওয়া সত্ত্বেও আইএসআইএস এ দেশে দাঁত ফোটাতে পারেনি। একই কথা বলেছে জাকির মুসাও। তবে সে জন্য সে দস্তুরমত লজ্জিত। তার মতে, ভারতীয় মুসলিমরা সব থেকে বিবেকবর্জিত, তারা বদরের যুদ্ধের কথা ভুলেই গিয়েছে। গোরক্ষকদের কথা উল্লেখ করে তার মন্তব্য, গোরক্ষকদের হাতে মুসলিমদের হেনস্থা হতে হচ্ছে শুনলে তার রক্ত টগবগিয়ে ওঠে। ভারতীয় মুসলিমদের উচিত, হিন্দুস্থান জয়ের লড়াইয়ে যোগ দেওয়া। মুসার বিরুদ্ধে অভিযোগ, তার দেওয়া সূত্রের ভিত্তিতেই সেনা সদ্য খতম হওয়া হিজবুল জঙ্গি সবজার আহমেদ ভাটের ঠিকানা পায়। ৪ মিনিটের এই বার্তায় সেই অভিযোগ অস্বীকার করেছে সে। যদিও বহু হিজবুল জঙ্গির দৃঢ় বিশ্বাস, মুসার ব্যক্তিগত বার্তাবাহীই জম্মু কাশ্মীর পুলিশের কাছে সবজারের গোপন ডেরার খবর পৌঁছে দেয়। এর আগে মুসা দাবি করেছিল, কাশ্মীরের লড়াই রাজনৈতিক নয়, তা ইসলামীয় খলিফাতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। এই দাবির উল্টো কথা বললে হুরিয়ত কনফারেন্স নেতাদের মাথা কেটে ফেলারও হুমকি দেয় সে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget