এক্সপ্লোর

Rahul Gandhi: ১১ ঘণ্টা পার, এখনও ইডি দফতরে রাহুল; মঙ্গলেও ফের তলব

Rahul Gandhi ED Summoned: গত সপ্তাহে তিন দিনে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর সোমবারও ফের রাহুল গান্ধীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করলেন ইডি অফিসাররা। 

নয়া দিল্লি: সোমবার ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে (Rahul Gandhi) চতুর্থবার জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডি সূত্রে দাবি, মঙ্গলবার ফের রাহুল গান্ধীকে তলব করা হয়েছে। অন্যদিকে, ইডি’কে কাজে লাগানোর অভিযোগে এদিন যন্তরমন্তরে সত্যাগ্রহ কর্মসূচিতে অংশ নেয় কংগ্রেস। পরে রাষ্ট্রপতির কাছেও দরবার করেন কংগ্রেসের শীর্ষনেতারা। 

সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সনিয়া গান্ধী। আর সেই দিনই ন্যাশনাল হেরাল্ড মামলায় চতুর্থদিন ইডি’র কাছে হাজিরা দিলেন রাহুল গান্ধী। গত সপ্তাহে তিন দিনে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর সোমবারও ফের রাহুল গান্ধীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করলেন ইডি অফিসাররা। 

মঙ্গলবারও তাঁকে ফের তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। আর রাহুল গান্ধীকে কার্যত প্রতিদিনই ইডি’র এই জিজ্ঞাসাবাদ নিয়ে, আরও বেশি করে প্রতিবাদে সরব হল কংগ্রেস। শুধুমাত্র রাহুলকে হেনস্থা করতেই ইডিকে কাজে লাগানো হচ্ছে, এই অভিযোগে সোমবার ফের পথে নামল কংগ্রেস। 

আরও পড়ুন, মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্যের মামলায় জামিন পেলেন রোদ্দুর রায়            


পাশাপাশি এই ইস্যুতে রাষ্ট্রপতির কাছেও দরবার করল তারা। গত সপ্তাহে সোমবার ১০ ঘণ্টা, মঙ্গলবার ১১ ঘণ্টা ও বুধবার ১০ ঘণ্টা ধরে রাহুলকে জিজ্ঞাসাবাদ করেন ইডির গোয়েন্দারা। এরপর সোমবার ফের তাঁকে ডেকে পাঠানো হয়। এদিন সকাল এগারোটা আটে চতুর্থবার ইডি অফিসে পৌঁছোন রাহুল। দুপুর সোয়া তিনটে নাগাদ মধ্যাহ্নভোজের বিরতিতে একবার বেরোন। 

আবার পৌনে পাঁচটা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য ইডি অফিসে পৌঁছে যান তিনি। এদিনও দু’দফায় তাঁকে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে মোদি সরকারের বিরুদ্ধে ইডি’কে কাজে লাগানোর অভিযোগ তুলে এদিন যন্তরমন্তরে সত্যাগ্রহে বসে কংগ্রেস। নেতৃত্বে ছিলেন অশোক গহলৌত, মল্লিকার্জুন খাড়গে, ভূপেশ বাঘেলের মতো প্রবীণ নেতারা। 

বিকেলে বিজয়চক থেকে মিছিল করে কংগ্রেস নেতারা রাষ্ট্রপতি ভবনে যান। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে, তাঁকেও এই মর্মে স্মারকলিপি দেন কংগ্রেস নেতারা। রাহুল গাঁধীকে চতুর্থদিন জিজ্ঞাসাবাদ ইডি’র। মঙ্গলবার ফের তলব। ধর্নার পর রাষ্ট্রপতির কাছে দরবার কংগ্রেসের। 

রাহুল গান্ধী ইডি অফিসে ঢোকার সময় তাঁর এক সমর্থক সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পুলিশ তাঁকে আটকায়। তখনই ইডি অফিস থেকে বেরিয়ে যন্তরমন্তরে কংগ্রেসের ধর্নায় যাচ্ছিলেন প্রিয়ঙ্কা গান্ধী। রাহুল গান্ধীর সমর্থককে দেখে তিনি গাড়ি থামান। তারপর তাঁকে নিজের গাড়িতে তুলে যন্তরমন্তরের উদ্দেশে রওনা দেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget