এক্সপ্লোর

Natwar Singh Dies: প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিংহ, বয়স হয়েছিল ৯৩

Natwar Singh Demise: ৯৩ বছর বয়সে মারা গেলেন।

নয়াদিল্লি: প্রাক্তন বিদেশমন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা কে নটবর সিংহ প্রয়াত। শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন নটবর। ৯৩ বছর বয়সে মারা গেলেন। দিল্লির কাছে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত কয়েক সপ্তাহ দরে সেখানে চিকিৎসা চলছি তাঁর। চিকিৎসাধীন থাকাকালীনও তাঁর মৃত্যু হল। (Natwar Singh Dies)

১৯৩১ সালে রাজস্থানের ভরতপুর জেলায় জন্ম নটবরের। রাজনীতিতে পদার্পণের আগে কূটনীতিক ছিলেন। ২০০৪ থেকে '০৫ সাল পর্যন্ত মনমোহন সিংহ সরকারের বিদেশমন্ত্রী ছিলেন। রাজীব গাঁধীর আমলে  তদানীন্তন কেন্দ্রীয় সরকারের খনি, কয়লা এবং কৃষি মন্ত্রীও ছিলেন। রাজীব সরকারে ১৯৮৬-'৮৯ পর্যন্ত বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রীও হন। সেই সময়ই রাজনীতিতে পদার্পণ। (Natwar Singh Demise)

১৯৫৩ সালে ২২ বছর বয়সে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন নটবর। ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ব্রিটেনে ভারতের ডেপুটি হাই কমিশনার ছিলেন।  ১৯৭৭ সালে জাম্বিয়ায় ভারতের হাই কমিশনার নিযুক্ত হন। ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানে ভারতের রাষ্ট্রদূতও ছিলেন নটবর। সেই সময় ভারত-পাকিস্তান সংঘাত চরমে। গুরু দায়িত্ব ন্যস্ত হয় তাঁর কাঁধে।

আরও পড়ুন: RG Kar Medical Student Death: গলা টিপে খুনের পর ধর্ষণ তরুণী চিকিৎসককে? RG কর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

নটবরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'শ্রী নটবর সিংহজির প্রয়াণে বেদনাগ্রস্ত। বিশ্ব কূটনীতি এবং বিদেশ নীতিতে  যথেষ্ট অবদান রয়েছে তাঁর। বিদ্যাবুদ্ধি এবং লেখনী শক্তির জন্য পরিচিত ছিলেন। ওঁর পরিবার এবং অনুগামীদের এই দুঃখের সময় সমবেদনা জানাই। ওম শান্তি'। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও নটবরের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

সেরা শিরোনাম

Viral News: চাউমিনে কেন ঝাল ? মশলাদার খাবার পেয়ে ফাস্ট ফুডের দোকানের ৩ কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর
চাউমিনে কেন ঝাল ? মশলাদার খাবার পেয়ে ফাস্ট ফুডের দোকানের ৩ কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর
Metbah Lyngdoh: মেঘালয়েও দল ভাঙানোর রাজনীতি! ‘কিংমেকার’ UDP-র অস্তিত্ব এখন সঙ্কটে, দলে দলে বিজেপি-তে বিধায়করা
মেঘালয়েও দল ভাঙানোর রাজনীতি! ‘কিংমেকার’ UDP-র অস্তিত্ব এখন সঙ্কটে, দলে দলে বিজেপি-তে বিধায়করা
Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ

ভিডিও

Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী, মতুয়াদের উদ্দেশে কী বার্তা?
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী
INDI Alliance Ramlila Maidan Rally : হুডখোলা গাড়ি চড়ে ময়দানের পথে বিরোধীরা, রয়েছেন রাহুল, মমতা, অখিলেশ-সহ প্রথমসারির নেতা
Gyanesh Kumar Row | ভোটচুরি-সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'প্রতীকী' ইমপিচমেন্ট বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget