এক্সপ্লোর

RG Kar Medical Student Death: গলা টিপে খুনের পর ধর্ষণ তরুণী চিকিৎসককে? RG কর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Medical Student Death: মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পরই চিকিৎসককে ধর্ষণ করে অভিযুক্ত।

কলকাতা: আরজি করের চিকিৎসককে সম্ভবত খুনের পর ধর্ষণ করা হয়। এমনটাই দাবি করছে পুলিশ। পুলিশের দাবি, ঘুমের মধ্যে প্রথমে খুন করা হয়ে থাকতে পারে আর জি করের মহিলা চিকিৎসককে। মৃত্যুর পর সম্ভবত ধর্ষণ করা হয় তাঁকে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে তদন্তকারীদের অনুমান, মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই সম্ভবত চিকিৎসককে ধর্ষণ করেন অভিযুক্ত। এখনও পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া এই ঘটনায় আর কারও যোগ মেলেনি, দাবি পুলিশের। (RG Kar Medical Student Death)

হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সব খতিয়ে দেখে তাঁকে খুন করে তার পর ধর্ষণ করা হয় বলে মনে করছেন তদন্তকারীরা। ময়নাতদন্তকারী চিকিৎসকরা এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ রিপোর্ট দেননি পুলিশকে। কিন্তু পারিপার্শ্বিক ভাবে যে তথ্য মিলেছে, তাতে খুন করে ধর্ষণের ইঙ্গি মিলছে বলে জানা গিয়েছে। (Medical Student Death)

লালবাজার সূত্রে খবর,  দু’মাস আগে RG কর মেডিক্যালের ইমার্জেন্সির দোতলায় গন্ডগোলে নাম জড়ায় সঞ্জয়ের। অভিযুক্ত মহিলা চিকিৎসককে তিনি চিনতেন। কলকাতা পুলিশের দাবি, RG করে কোনও ডিউটি দেওয়া হয়নি সঞ্জয়কে। পুলিশের একটি সংগঠনের তরফে তিনি RG কর মেডিক্যাল ও NRS হাসপাতালে পুলিশের পরিবারের রোগীদের দেখভাল করতেন। সেই সূত্রেই হাসপাতালে যাতায়াত ছিল। 

আরও পড়ুন: RG Kar Medical Student Death: মহিলা পুলিশদেরও উত্যক্ত করতেন! নির্বিকার RG কর কাণ্ডে ধৃত সিভিক, বলছেন, ‘ফাঁসি দিলে দিন’

আরজি করে মহিলা চিকিৎসক খুনে গ্রেফতার সঞ্জয় সিভিক ভলান্টিয়ার। আপাতত ১৪ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে উদ্ধার ইয়ার ফোনের সূত্র ধরে গ্রেফতার হন তিনি।  সিসিটিভি-তে দেখা যায় গলায় ইয়ার ফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছেন সঞ্জয়। ৩০ মিনিট পর সেমিনার রুম থেকে ইয়ার ফোন ছাড়াই বেরোন তিনি। অনলাইনে আনানো খাবার খেয়ে বিশ্রাম নিতে যান গিয়েছিলেন ওই তরুণী চিকিৎসক। ওই সময় সিসিটিভি-তে ৪ জনের গতিবিধি ধরা পড়ে। সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয়ের কথায় অসঙ্গতি ধরা পড়ে।

২০১৯ থেকে কলকাতা পুলিশের ডিএমজিতে কর্মরত সঞ্জয়। মহিলা পুলিশকর্মীদেরও ফোন করে উত্যক্ত করার অভিযোগ সামেন এসেছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, নিয়ম ভেঙে ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকে থাকছিলেন তিনি। ক্রমশ পুলিশের একটি সংগঠনে প্রভাবশালী হয়ে উঠেছিলেন সঞ্জয়। ভবানীপুরে বাড়ি হলেও থাকত উল্টোডাঙায় পুলিশ ব্যারাকে থাকতেন। তিনি নিয়মিত ডিউটিতেও যেত না বলেও অভিযোগ।

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget