এক্সপ্লোর

Evolution Theory:পাঠ্যবই থেকে বাদ পড়ল ডারউইনতত্ত্ব, ফের সমালোচনায় বিদ্ধ NCERT

NCERT: সবমিলিয়ে প্রায় ২ হাজার বিজ্ঞানী, শিক্ষাবিদ, সমাজ সচেতন মানুষ এ নিয়ে খোলা চিঠি লিখেছেন।

নয়াদিল্লি: ইতিহাস নিয়ে বিতর্কের পর বিজ্ঞানের পালা! ফের সমালোচনায় বিদ্ধ ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT)। তাদের বিজ্ঞানের বই থেকে এ বার বাদ পড়ল  চার্লস ডারউইনের (Charles Darwin) বিবর্তনতত্ত্ব। নবম এবং দশম শ্রেণির জীবনবিজ্ঞান বই থেকে ডারউইনের তত্ত্ব (Evolution Theory) বাদ পড়েছে। খোলা চিঠিতে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করলেন বিশেষজ্ঞরা।

নতুন করে সমালোচনায় বিদ্ধ NCERT

সবমিলিয়ে প্রায় ২ হাজার বিজ্ঞানী, শিক্ষাবিদ, সমাজ সচেতন মানুষ এ নিয়ে খোলা চিঠি লিখেছেন। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির বিষয়টির নিন্দা করে লিখিত বিবৃতি প্রকাশ করেছে। তাতে স্বাক্ষর করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি।

করোনা পরবর্তী সময়ে পড়ুয়াদের চাপ কমানোর জন্য কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের সরকারের কাছে পাঠ্যক্রমে কাটছাঁটের সুপারিশ করে NCERT. তার আওতায়ই নবম এবং দশম শ্রেণির জীবনবিজ্ঞান বই থেকে বংশ বিস্তার এবং ডারউইনের তত্ত্ব বাদ পড়েছে। কিন্তু শিক্ষামহলের দাবি, বিজ্ঞান বই থেকে বিবর্তনতত্ত্ব বাদ দেওয়ার অর্থ শিক্ষার নামে পড়ুয়াদের সঙ্গে প্রতারণা। বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি না হলে, ভাবনা-চিন্তাই গড়ে উঠবে না।

শুধু তাই নয়, নবম-দশমে পর বিজ্ঞান বিভাগে পড়াশোনা এগিয়ে নিয়ে যান না যাঁরা, তাঁরাও বিজ্ঞানের প্রাথমিক ধারণা থেকে বঞ্চিত থেকে যাবেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানী এবং শিক্ষাবিদরা। করোনার সময় যদি পড়ুয়াদের চাপ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, সেই কাটছাঁট করা পাঠ্যক্রম এখনও কেন রেখে দেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। 

আরও পড়ুন: Stocks to Watch: আজ বাজারে শোরগোল ফেলতে পারে এই স্টকগুলি, না জেনে বিনিয়োগ করলেই লোকসান

পাঠ্যক্রমে এই কাটছাঁট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মনে করছেন কেউ কেউ। কারণ এর আগে, ২০১৮ সালে কেন্দ্রীয় সরকারের তৎকালীন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সত্যপাল সিংহ ডারউইনের বিবর্তন তত্ত্বকে ভুল আখ্য়া দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, “সচক্ষে কখনও বাঁদরকে মানুষ হতে দেখেননি কেউ। ধরাধামে মানুষের আবির্ভাব হয় মানুষ হিসেবেই।”

রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার অভিযোগ

সমালোচনার মুখে পড়ে মন্তব্য় প্রত্য়াহার করলেও, বিবর্তনতত্ত্ব নিয়ে নিজের অবস্থানে অনড় ছিলেন সত্যপাল। স্কুল এবং কলেজের পাঠ্য়ক্রমে বিবর্তন তত্ত্ব রাখাই উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। এখন যদিও সত্যপাল আর পদে নেই।  তবে নবম-দশমের জীবনবিজ্ঞান বই থেকে ডারউইনের তত্ত্ব বাদ দেওয়ার সিদ্ধান্তে কেন্দ্রের অবস্থানও বোঝা গেল বলে মনে করছেন সমালোচকরা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Jalpaiguri: বেকারিতে ঢুকে ম্যানেজারকে খুনের ঘটনায় জলপাইগুড়িতে গ্রেফতার ১
বেকারিতে ঢুকে ম্যানেজারকে খুনের ঘটনায় জলপাইগুড়িতে গ্রেফতার ১
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Sikkim Landslide : সিকিমে ভয়াবহ ধস, নিশ্চিহ্ন হয়ে গেল ঘর-বাড়ি, সরকারি আবাসন, চারিদিকে হাহাকার
সিকিমে ভয়াবহ ধস, নিশ্চিহ্ন হয়ে গেল ঘর-বাড়ি, সরকারি আবাসন, চারিদিকে হাহাকার
Gyanesh Kumar: পদত্যাগ করতে হবে জ্ঞানেশ কুমারকে? একজোট হবে বিরোধীরা? কী বলছে সাধারণ মানুষ?
পদত্যাগ করতে হবে জ্ঞানেশ কুমারকে? একজোট হবে বিরোধীরা? কী বলছে সাধারণ মানুষ?

ভিডিও

Airplane Crash: কঙ্গোতে বিরাট বিমান দুর্ঘটনা, প্লেনে ভয়ঙ্কর আগুন, তিন কর্মকর্তা সহ নিহত ১৩
Gyanesh Kumar: জ্ঞানেশ আসুক বিচারের আওতায়, সুপ্রিম কোর্টে দায়ের মামলা, সাধারণ অভিযুক্তদের মতো বিচারের আওতায় আনার আবেদন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৫.০৭.২৬):৪৮ ঘণ্টায় জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে 'যন্তরমন্তর ২.০'-র হুঁশিয়ারি CJP-র, দেশজুড়ে প্রস্তুতি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব-১ (২৫.০৭.২৬): জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি বিরোধীদের
CJP on Gyanesh Kumar: 'আগামীকালের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজোড়া প্রতিবাদ শুরু', হুঁশিয়ারি CJP-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget