এক্সপ্লোর

Corruption in Judiciary: বিচারব্যবস্থা দুর্নীতিগ্রস্ত? বিতর্কে পিছু হটল NCERT, বাজার থেকে বই তুলে নেওয়ার সিদ্ধান্ত

NCERT Book Row: অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ে বিচারব্যবস্থাকে নিয়ে যে অধ্য়ায়টি ছিল, তাতে বিচারব্যবস্থার বিভিন্ন অংশকে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করা হয়।

নয়াদিল্লি: পাঠ্যবইয়ে বিচারব্যবস্থার বিরুদ্ধে দুর্নীতি, মামলায় ঢিলেমির অভিযোগ। NCERT-র সেই বই নিয়ে বিতর্কের জেরে এবার বড় সিদ্ধান্ত কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের। বিচারব্যবস্থার বিভিন্ন স্তরে দুর্নীতি রয়েছে বলে যে পাঠ্যবই ছেপেছিল, তা তুলে নিল NCERT. বিতর্কিত বইটি তুলে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সূত্রে জানা গেল। (NCERT Book Row)

অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ে বিচারব্যবস্থাকে নিয়ে যে অধ্য়ায়টি ছিল, তাতে বিচারব্যবস্থার বিভিন্ন অংশকে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করা হয়। পাশাপাশি, লক্ষ লক্ষ মামলা জমে থাকার জন্য দায়ী করা হয় বিচারব্যবস্থার ঢিলেমিকে। সেই নিয়ে বিতর্ক শুরু হলে মঙ্গলবারই বইটির বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর। (Corruption in Judiciary)

বুধবার সকালে সুপ্রিম কোর্টেও বিষয়টি ওঠে। অভিজ্ঞ আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিঙ্ঘভি প্রধান বিচারপতি সূর্যকান্তের দৃষ্টি আকর্ষণ করেন। বেছে বেছে বিচারব্যবস্থাকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তাঁরা। এতে CJI সূর্যকান্তও তীব্র অসন্তোষ প্রকাশ করেন। জানান, আদালতের অবমাননা বরদাস্ত করা হবে না। কয়েকটা দিন দেখবেন, তার পর স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করবেন বলে জানান।  এর পরই বইটির বিক্রি বন্ধ রাখার কথা জানা গেল। 

যে পাঠ্যবইটিকে ঘিরে বিতর্ক, সেটিতে ‘আমাদের সমাজে বিচারব্যবস্থার ভূমিকা’ শীর্ষক অধ্যায়ে ‘বিচার বিভাগের দুর্নীতি’ নামের একটি অংশ ছিল, যাতে লেখা ছিল, বিচারব্যবস্থার বিভিন্ন অংশ দুর্নীতিগ্রস্ত। (NCERT Class 8 Social Science)

বছরের পর বছর মামলা পড়ে থাকার একাধিক কারণও ব্যাখ্যা করা হয় বইয়ে। কারণ হিসেবে চিহ্নিত করা হয়, পর্যাপ্ত সংখ্যক বিচারপতির অভাব, জটিল বিচার প্রক্রিয়া, দুর্বল পরিকাঠামো। 

নতুন বইয়ে আরও লেখা ছিল যে, সুপ্রিম কোর্টে প্রায় ৮১ হাজার মামলা পড়ে রয়েছে। হাইকোর্টগুলিতে মামলা পড়ে রয়েছে ৬২ লক্ষ ৪০ হাজার। জেলা এবং নিম্ন আদালতগুলিতে ৪ কোটি ৭০ লক্ষ মামলা পড়ে রয়েছে। ‘বিচারব্যবস্থার দুর্নীতি’র অংশে বলা ছিল, বিচারপতিরা আদর্শ আচরণ বিধির দ্বারা আবদ্ধ, যা শুধুমাত্র আদালত কক্ষেই তাঁদের আচরণ নিয়ন্ত্রণ করে না, আদালতের বাইরেও তাঁদের আচরণকে নিয়ন্ত্রণ করে। বিচারব্যবস্থা যাতে দেশের কাছে দায়বদ্ধ থাকে, তার জন্য অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং জনসাধারণের অভিযোগ গ্রহণ, পর্যবেক্ষণ এবং প্রতিকার ব্যবস্থা রয়েছে।  এর মাধ্যমে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ১৬০০-রও বেশি অভিযোগ জমা পড়েছে’।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sikkim Tunnel Collapse : ভয়ঙ্কর দুর্ঘটনা সিকিমে ! ধস নির্মীয়মাণ সুড়ঙ্গে, ছড়াতে পারে মিথেন, পরপর মৃত্যু
ভয়ঙ্কর দুর্ঘটনা সিকিমে ! ধস নির্মীয়মাণ সুড়ঙ্গে, ছড়াতে পারে মিথেন, পরপর মৃত্যু
West Bengal News Live : ২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget