এক্সপ্লোর

নেপালে ভেঙে দেওয়া হল পার্লামেন্ট, রাজনৈতিক অস্থিরতা চরমে

নেপালি রাষ্ট্রপতি জানিয়েছেন, আগামী বছর ৩০ এপ্রিল ও ১০ মে দুই পর্যায়ে ভোট হবে।

কাঠমান্ডু: নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির অনুরোধে দেশের পার্লামেন্ট ভেঙে দিলেন রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী। বলা হয়েছে, এপ্রিল-মে মাসে হবে ভোট। কিন্তু কোনও দলের সঙ্গে আলোচনা ছাড়াই যেভাবে পার্লামেন্ট ভেঙে দেওয়া হল তাতে আপত্তি জানিয়েছে নেপাল কমিউনিস্ট পার্টি। দলের ৭ ক্যাবিনেট মন্ত্রী ইস্তফা দিয়েছেন। নেপালি রাষ্ট্রপতি জানিয়েছেন, আগামী বছর ৩০ এপ্রিল ও ১০ মে দুই পর্যায়ে ভোট হবে। রবিবার অলি একটি জরুরি বৈঠক ডাকেন। তাতে ঠিক হয়, ক্ষমতাসীন দলের ভেতরে গভীর সঙ্কট এড়াতে পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে। কিন্তু এই পদক্ষেপ ভালভাবে নেয়নি বেশিরভাগ মহল। অলির নিজের দলের নেতারাও নির্ধারিত ভোটের ২ বছর আগে এভাবে পার্লামেন্ট ভেঙে ভোটে যাওয়ার বিরোধিতা করেছেন, এই পদক্ষেপ অসাংবিধানিক ও অগণতান্ত্রিক আখ্যা দিয়েছেন তাঁরা। প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেসও অলির সিদ্ধান্তের বিরোধিতা করেছে। ওয়াকিবহাল মহল বলছে, পার্লামেন্ট ভেঙে দেওয়ায় অলি ইচ্ছেমত সরকার চালাতে পারবেন। ২০১৮ সালে তাঁর কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউনিফায়েড মার্ক্সসিস্ট-লেনিনিস্ট) আর প্রচণ্ডর কমিউনিস্ট পার্টি অফ নেপাল- মাওইস্ট সেন্টার মিশে গিয়ে যে দল তৈরি হয়, তা ভেঙে দিতেও পারবেন তিনি। প্রচণ্ড বেশ কিছুদিন ধরে অলিকে পদচ্যুত করার চেষ্টা করছেন, বেশ কয়েকবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন তিনি। তিনি সরকারে আরও ক্ষমতা চান কিন্তু তাতে নারাজ অলি। এখন দুই কমিউনিস্ট পার্টির এই মিলিজুলি সরকার ভেঙে যাওয়ায় তীব্র আপত্তি রয়েছে চিনের। নেপালে কর্মরত চিনা রাষ্ট্রদূত হু ইয়াঙ্কি গত এপ্রিল-মে মাসে এ ব্যাপারে একের পর এক বৈঠক করেছেন, যে সময়টা চিনা সেনারা লাদাখ ভূখণ্ডে ঢুকছিল। চিন তখন থেকে চেষ্টা করছিল, ভারতের প্রতিবেশী রাষ্ট্রের এই দুই কমিউনিস্ট পার্টিকে এক জোট রাখতে। কিন্তু অলি তো ভাবছেনই, ওয়াকিবহল মহলও বলছে, প্রথমে অলিকে সমর্থন করলেও চিন এখন তাঁর পাশে আর আগের মত নেই, উল্টে দুই কমিউনিস্ট পার্টিকে এক জোট রাখতে চায় তারা। সেটা অলির পছন্দ নয়, চিনা রাষ্ট্রদূতকে তিনি বলেছেন, নেপালের সমস্যা নেপাল নিজেই মিটোতে পারবে, অন্য রাষ্ট্রের সাহায্য দরকার নেই। এদিকে নেপালের জনতা তাদের পুরনো হিন্দুরাষ্ট্রের দাবি তুলে পথে নেমেছে। ফলে ঘরে বাইরে চাপে নাজেহাল অলি পার্লামেন্ট ভেঙে দিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রমে আনার চেষ্টা চালাচ্ছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget