এক্সপ্লোর

Nitin Gadkari: E20 Petrol নিয়ে ভুয়ো প্রচারের অভিযোগ, এবার নীতিন গড়করিকে নিয়ে বড় নির্দেশ বম্বে হাইকোর্টের

Misinformation Regarding E20 Petrol: বম্বে হাইকোর্ট মেটার অধীনে থাকা ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স, গুগল বা এই ধরনের অন্যান্য পেজগুলোর বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে, যারা এই মানহানিকর প্রচার করছে।

নয়া দিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে দেওয়ানি মামলা দায়েরের অনুমতি দিল বম্বে হাইকোর্ট। অভিযোগ, পেট্রোলে ইথানল মেশানোর বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর পরিবার আর্থিক ভাবে লাভবান হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো হচ্ছে। বম্বে হাইকোর্ট মেটার অধীনে থাকা ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স, গুগল বা এই ধরনের অন্যান্য পেজগুলোর বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে, যারা এই ধরনের মানহানিকর প্রচার করছে। মামলায় কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) এবং টেলিযোগাযোগ দফতরকেও (DoT) যুক্ত করা হয়েছে।             

আরও পড়ুন: রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ; রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের

গড়করি আদালতে দায়ের করা আবেদনে দাবি করেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট, এআই-নির্ভর ডিপফেক ছবি ও ভিডিও এবং সম্পাদিত ক্লিপের মাধ্যমে তাঁকে ও তাঁর পরিবারকে কেন্দ্রের ই-২০ ইথানল মিশ্রিত পেট্রোল কর্মসূচির সঙ্গে যুক্ত করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তাঁর অভিযোগ, এই প্রচার সম্পূর্ণ ভুয়ো, বিদ্বেষমূলক ও মানহানিকর, যার উদ্দেশ্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করা।             

আবেদনে কেন্দ্রীয় মন্ত্রী আরও স্পষ্ট করেছেন, ইথানল ব্লেন্ডেড পেট্রোল (ইবিপি) কর্মসূচি এবং ই-২০ পেট্রোল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীন। পরিবহণ মন্ত্রকের এর সঙ্গে কোনও নীতিগত বা প্রশাসনিক সম্পর্ক নেই। ফলে এই কর্মসূচি প্রণয়ন, বাস্তবায়ন বা পরিচালনার ক্ষেত্রে তাঁর কোনও ভূমিকা নেই এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।             

আরও পড়ুন: "সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের

মামলায় এআই-নির্ভর ডিপফেক ভিডিও, সম্পাদিত ভিডিও এবং তাঁর ও তাঁর পরিবারের সঙ্গে ই-২০ পেট্রোল মেশানোর ব্যাপারে মিথ্যাভাবে যুক্ত করা সমস্ত পোস্ট অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ যেন দেয় আদালত, সেই আবেদন করেছেন। পাশাপাশি এই ধরনের মানহানিকর কনটেন্ট তৈরি, প্রকাশ ও প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কনটেন্ট প্রকাশ ও প্রচারেও নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। বম্বে হাইকোর্ট দেওয়ানি মামলা দায়েরের অনুমতি দিলেও অন্তর্বর্তীকালীন স্বস্তির আবেদন পরবর্তী পর্যায়ে বিবেচনা করা হবে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Cockroach Janta Party : রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে ককরোচ জনতা পার্টি ? যা জানিয়ে দিলেন অভিজিৎ দীপকে...
রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে ককরোচ জনতা পার্টি ? যা জানিয়ে দিলেন অভিজিৎ দীপকে...
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধমার ! শ্রাবণ সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধমার ! শ্রাবণ সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
Advertisement

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget