এক্সপ্লোর

চিন্ময়ানন্দ, ধর্ষণের অভিযোগ তোলা উত্তরপ্রদেশের কলেজছাত্রীর জামিনের আবেদন খারিজ

গত সপ্তাহে আইন পড়ুয়া মেয়েটিকেও গ্রেফতার করা হয় চিন্ময়ানন্দের কাছ থেকে ৫ কোটি টাকা তোলাবাজির চেষ্টার অভিযোগে। তাঁকে জেলে রাখা হয়েছে।

নয়াদিল্লি: বিজেপি নেতা চিন্ময়ানন্দ ও তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা কলেজছাত্রী-দুজনের কেউই জামিন পেলেন না। উভয়েরই জামিনের আবেদন খারিজ করল উত্তরপ্রদেশের জেলা আদালত। তাঁদের এখন উচ্চতর আদালতে আবেদন করতে হবে। গত ২০ সেপ্টেম্বর ওই কলেজছাত্রীর ধর্ষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয় ৭৩ বছর বয়সি চিন্ময়ানন্দকে। যদিও তাঁকে ধর্ষণে অভিযুক্ত করা হয়নি। পরিবর্তে তাঁকে ‘যৌন সম্পর্ক স্থাপনে ক্ষমতার অপব্যবহারে’র জন্য ধর্ষণ আইনের উপধারায় অভিযুক্ত করা হয়েছে। তাঁকে গ্রেফতারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে আইন পড়ুয়া মেয়েটিকেও গ্রেফতার করা হয় চিন্ময়ানন্দের কাছ থেকে ৫ কোটি টাকা তোলাবাজির চেষ্টার অভিযোগে। তাঁকে জেলে রাখা হয়েছে। মামলার তদন্তকারী বিশেষ টিম (সিট)-এর দাবি, চিন্ময়ানন্দের আনা তোলাবাজির অভিযোগ স্বীকার করেছেন ছাত্রী। মেয়েটিকে আজ ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে জেলা আদালত। আজ কংগ্রেস আইনের ছাত্রীর সমর্থনে মিছিল করার চেষ্টা করে। তবে রাজ্য পুলিশ মিছিল করতে দেয়নি। প্রথম সারির নেতা জিতিন প্রসাদ সহ প্রায় ৮০ জন কংগ্রেস নেতা, কর্মীকে মিছিল বের করার আগে নির্বতনমূলক ধারায় হেফাজতে নেয় পুলিশ। এই প্রেক্ষাপটেই গোটা উত্তরপ্রদেশ সরকার, প্রশাসন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দকে আড়াল করছে, সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রিয়ঙ্কা গাঁধী।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget