এক্সপ্লোর

Katwa ICDS : কাটোয়ার আইসিডিএস অফিসে পড়ে সরকারি জিপ, ভাড়ার গাড়িতে চলছে সরকারি কাজকর্ম !

চালকের অভাবে নতুন গাড়ি পড়ে আছে জঙ্গলে, আর বাইরে থেকে গাড়ি ভাড়া নিয়ে মাসের-পর-মাস সরকারি কর্মীরা কাজে বেরোচ্ছেন। এমনই আজব ছবি ধরা পড়ল কাটোয়া ১ নম্বর আইসিডিএস অফিসে। 

রাণা দাস,‌ কাটোয়া : কয়েক লক্ষ টাকার সরকারি গাড়ি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আর মাসের পর মাস হাজার হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করে অফিস চলছে। এককথায়, যাকে বলা যায় সরকারি টাকার 'শ্রাদ্ধ' ! চালকের অভাবে নতুন গাড়ি পড়ে আছে জঙ্গলে, আর বাইরে থেকে গাড়ি ভাড়া নিয়ে মাসের-পর-মাস সরকারি কর্মীরা কাজে বেরোচ্ছেন। এমনই আজব ছবি ধরা পড়ল কাটোয়া ১ নম্বর আইসিডিএস অফিসে। 

কাটোয়া ১ নম্বর ব্লকের ৯টি পঞ্চায়েত ও দুটি পুরসভার ২৮৯ টি কেন্দ্রে দেখভালের জন্য এই সরকারি জিপে প্রতিদিন সুপার ভাইজার সহ কর্মীদের যাতায়াত করতে হয়। কেন্দ্রগুলিতে চাল-ডাল পৌঁছাতে হয় এই গাড়িতে। সেই গাড়ি আজ চালকের অভাবে অচল হয়ে পড়ে আছে।

কাজের সুবিধার্থে কয়েক লক্ষ টাকা দিয়ে একটি নতুন জিপ কয়েক বছর আগে কাটোয়া ১ নম্বর আইসিডিএসের অফিসে দেওয়া হয়। সেই গাড়ি করেই চলছিল অফিসের সমস্ত কাজকর্ম। দু'বছর আগে গাড়ির চালক অবসর নেন। তার পর থেকে জঙ্গলে 'অবসর' নিচ্ছে ঝাঁ চকচকে গাড়িটি। চালক নেই, গাড়ি চলছে না। তাই বলে কি অফিসের কাজ বন্ধ থাকবে ! তাই বাইরে থেকে মাসের পর মাস হাজার হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করে দিব্যি কাজ চালাচ্ছেন কাটোয়া আইসিডিএস এর কর্মীরা। অফিসের এক কর্মী বলেন, এত টাকা খরচ করে মাসের পর মাস গাড়ি ভাড়া না নিয়ে একটা চালককে মাসিক চুক্তিতে নিলেই তো সরকারের হাজার হাজার টাকা বেঁচে যেত। আমরা নিচুতলার কর্মী। আমাদের কথা কি আর সাহেবরা শুনবেন ? তাঁদের বক্তব্য, জেলার আধিকারিকরাও জানেন যে নতুন গাড়ি পড়ে রয়েছে কাটোয়া অফিসে। তা সত্ত্বেও পূর্ব বর্ধমান জেলা প্রশাসন কাটোয়ার দপ্তরের কাজের প্রয়োজনে গাড়ি ভাড়া করার নির্দেশ দিয়েছে। 

কাটোয়ার দায়িত্বপ্রাপ্ত আইসিডিএস অফিসের সিডিপিও অরিন্দম রায় বলেন, গত দুবছর আগে সরকারি চালক অবসর নেওয়ার পর থেকে গাড়িটি চালকের অভাবে পড়ে আছে। গাড়ির অভাবে কর্মীদের চরম অসুবিধার মধ্যে কাজ করতে হচ্ছে । তাই আপাতত গাড়ি ভাড়া নিয়ে কাজ চালানো হচ্ছে। চালকের অভাবে গাড়ি পড়ে নষ্ট হচ্ছে সে ঘটনার কথা কর্মকর্তাদের চিঠি দিয়ে জানানো হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের আর এক কর্মী বলেন, নিয়ম রক্ষার্থে অফিসের আধিকারিক বছরে কয়েকটি চিঠি দিয়েছেন গাড়ির চালক চেয়ে। আসলে চালক আসুক এটা অনেকেই চাইছেন না। কারণ চালক এলে সেই জিপে করে ঘুরতে হবে। আর এখন তো নতুন নতুন গাড়ি নিয়ে ঘোরা যাচ্ছে। 

আইসিডিএসের সুপারভাইজার ললিতা দাস বলেন, মহকুমা শাসককে ড্রাইভার নেই, গাড়ি পড়ে রয়েছে পুরো বিষয়টি তাঁরা জানিয়েছেন। তবে কাটোয়ার মহকুমা শাসক প্রশান্ত রাজ শুক্লা জানান, তিনি এ ব্যাপারে কিছু জানতেন না। তবে সরকারি গাড়ি যদি এইভাবে দু'বছর ধরে পড়ে থাকে, আর তার জায়গায় গাড়ি ভাড়া করে চালানো হয় তাহলে তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, খুব তাড়াতাড়ি একজন চালকের ব্যবস্থা করে ওই গাড়িটি চালানোর ব্যবস্থা করা হবে।

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
LPG Tanker Fire: চোখের পলকে আগুনের গোলা! টোল প্লাজায় আছড়ে পড়ল LPG ট্যাঙ্কার, ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫
চোখের পলকে আগুনের গোলা! টোল প্লাজায় আছড়ে পড়ল LPG ট্যাঙ্কার, ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫
GI Tagged Mecha Sandesh: রসনাতৃপ্তিতে বিশ্বজয়, এবার GI তকমা পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের বিখ্যাত 'মেচা সন্দেশ'
রসনাতৃপ্তিতে বিশ্বজয়, এবার GI তকমা পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের বিখ্যাত 'মেচা সন্দেশ'
Dhruv Rathee : 'মদ-মাংস খেতেন রাম-সীতা-কৃষ্ণ' ... ধ্রুব রাঠির বিতর্কিত ভিডিও নিয়ে কড়া নির্দেশ দিল্লি আদালতের
'মদ-মাংস খেতেন রাম-সীতা-কৃষ্ণ' ... ধ্রুব রাঠির বিতর্কিত ভিডিও নিয়ে কড়া নির্দেশ দিল্লি আদালতের

ভিডিও

Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব২: RG Kar-কাণ্ডে বদল নমুনা,কাঠগড়ায় কে? কমিশনে দরবার ঋতব্রত-শিবিরের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব ১: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, জালে দেবরাজ! জেরার মুখে অদিতিও | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget