এক্সপ্লোর

Covid19 Vaccine Update: মায়ের দুধ নিরাপদ, মা ভ্যাকসিন নিলে ক্ষতি হবে না শিশুর

সব আশঙ্কার অবসান। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ফ্রান্সিসকো (UCSF)-এর গবেষণা বলছে, কোভিডের টিকা নিলেও মায়ের দুধ ক্ষতি করবে না শিশুর।

নিউ ইয়র্ক : আশঙ্কা থেকে স্বস্তি। মায়ের দুধ থেকে ক্ষতি হবে না শিশুর।'ল্যাকটেটিং ওম্যান' বা স্তনদায়ী মহিলারা ভ্যাক্সিন নিলে চিন্তার কিছু নেই। এমনই তথ্য উঠে এসেছে এক সাম্প্রতিক গবেষণায়। 

সব আশঙ্কার অবসান। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ফ্রান্সিসকো (UCSF)-এর গবেষণা বলছে, কোভিডের টিকা নিলেও মায়ের দুধ ক্ষতি করবে না শিশুর। সম্প্রতি কোভিডের টিকা গ্রহণকারী স্তনদায়ী ও গর্ভবতী মহিলাদের নিয়ে একটি গবেষণা করে UCSF-এর গবেষকরা। যাতে সাতজন স্তনদায়ী মহিলার দুধ পরীক্ষা করা হয়। মূলত, কোভিড ভ্যাক্সিনের ডোজ মায়ের দুধ থেকে শিশুদের শরীরে পৌঁছচ্ছে কিনা জানতে চান গবেষকরা।যাচাই পর্বের পর দেখা যায়, mRNA যুক্ত মোদেরনা বা ফাইজার ভ্যাক্সিনের কোনও নমুনা নেই দুধে।

সম্প্রতি 'জামা পেডিয়াট্রিকস'-এ প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র। যা স্তনদায়ী মায়েদের কাছে একটা স্বস্তির খবর। শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে অনেক ভ্যাক্সিনেটেড মহিলাই বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছিলেন। যদিও এই রিপোর্ট প্রকাশ পাওয়ার পর দুশ্চিন্তা মুক্ত হবেন তাঁরা। তবে আগেই গর্ভবতী বা স্তনদায়ী মহিলাদের এই বিষয়ে আশ্বস্ত করেছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন(WHO)। শিশুদের দুধ খাওয়ান এমন মহিলাদের ভ্যাক্সিন নেওয়ার পরামর্শ দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

একই কথা বলেছিল 'অ্যাকাডেমি অফ ব্রেস্ট ফিডিং মেডিসিন'। সংস্থার তরফে বলা হয়, ভ্যাক্সিনের ন্যানো পার্টিকেলস মহিলাদের স্তনে যাওয়ার সম্ভাবনা খুব কম। তাই মায়ের দুধ থেকে তা শিশুদের শরীরে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।এ প্রসঙ্গে UCSF-এর অধ্যাপক স্তেফানি এল গাও বলেন, '' আমাদের এই গবেষণা প্রমাণ করে দিল mRNA যুক্ত ভ্যাক্সিন স্তনদায়ী মহিলাদের জন্য নিরাপদ। কোভিডের ভ্যাক্সিন গ্রহণকারী মায়েরা নিশ্চিন্ত শিশুদের দুধ খাওয়াতে পারেন।''
 
২০২০ সালের ডিসেম্বরে প্রথম শুরু হয় এই গবেষণা। সিদ্ধান্তে আসতে ২০২১-এর ফেব্রুয়ারি পর্যন্ত সময় নেন গবেষকরা। পরীক্ষার ক্ষেত্রে মায়েদের গড় বয়স ছিল ৩৭.৮ বছর। শিশুদের বয়স ছিল ১ মাস থেকে তিন বছর। ভ্যাক্সিন নেওয়ার ৪৮ ঘণ্টা পর বিভিন্ন সময়ে দুধের নমুনা পরীক্ষা করে গবেষকরা। অবশেষে গবেষকরা ঘোষণা করেন, ভ্যাক্সিন নেওয়া মায়ের দুধ শিশুর পক্ষে নিরাপদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget