এক্সপ্লোর

বীরভূম: কাজ না হলে ভোটও নয়, অনুব্রতর চোখে চোখ রেখে হুঁশিয়ারি তৃণমূলের মহিলা কর্মীদের

লালমাটির জেলায় অনুব্রতর রাশ কি আলগা হচ্ছে? বিধানসভা ভোটের আগে প্রশ্নটা ক্রমেই মাথাচাড়া দিচ্ছে জেলার রাজনীতিতে...

বীরভূম: অনুব্রত মণ্ডলের সভাতে দাঁড়িয়ে, তাঁর চোখে চোখ রেখে দলের মহিলা কর্মীরা জানিয়ে দিলেন, গ্রামে উন্নয়নমূলক কাজ না হলে, ভোট দেবেন না তাঁরা। তৃণমূলের মহিলা কর্মীরা সাফ জানিয়ে দিলেন, কাজ না হলে জুটবে না ভোটও।

শুক্রবার ছিল সিউড়ি ১ নম্বর ব্লক তৃণমূলের বুথ ভিত্তিক কর্মিসভা। সেখানেই অনুব্রত ভোটের হাওয়া জানতে চাইলে, আলুন্দা পঞ্চায়েতের পাঁচ পাকুরিয়া গ্রামের মহিলা তৃণমূলকর্মীরা জানিয়ে দেন, রাস্তা সংস্কার, যোগাযোগের উন্নতি, গ্রামে টিউওয়েলের ব্যবস্থা না করলে, তাঁরা ভোট দেবেন না।

তাঁদের জবাব, গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ যোগাযোগের কোন ব্যবস্থা নেই, গ্রামে কল থাকলেও সেই কল খারাপ তাই পানীয় জলের খুব অসুবিধা। বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনও লাভ হয়নি। যতক্ষণ না রাস্তা এবং পানীয় জল আমাদের ঠিক হবে আমরা কেউ ভোট দেব না। এমনকি গ্রামের অন্যরাও হয়তো দেবে না। দলীয় কর্মীর কড়া সুরের সামনে অনুব্রতর সুর তখন নরম। সব কাজ ফেলে এই কাজ আগে শেষ করার নির্দেশ দেন তিনি।

এর আগে, ওই একই সভায় দলের নেতার বিরুদ্ধে মুখ খোলায় আরেক মহিলা তৃণমূল কর্মীর মুখের সামনে থেকে কেড়ে নেওয়া হয় মাইক্রোফোন। তৃণমূল পরিচালিত নগরী পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন দলের এক মহিলা কর্মী। বলেন, আমি আদিবাসী বলে আমার কথা পঞ্চায়েতে শোনা হয় না, আমাকে সম্মান করা হয় না।

এরপরই তাঁর হাত থেকে কেড়ে নেওয়া হয় মাইক্রোফোন। গত ৩ সেপ্টেম্বর, সিউড়ি ২ নম্বর ব্লকে, অনুব্রতর সভায় রাস্তা খারাপের অভিযোগ তোলায় তৃণমূলকর্মীর সঙ্গে ঘটে একই ঘটনা। তাঁরও মুখের সামনে থেকে কেড়ে নেওয়া হয় মাইক্রোফোন।

অন্যদিকে, গত লোকসভায় খটঙ্গা পঞ্চায়েত এলাকায় ভাল ফল করে বিজেপি। তৃণমূলের ভোট কমার কারণ হিসেবে, অবৈধ বালি খাদানের রমরমা, রাস্তাঘাট খারাপ ও গ্রামের ছেলেদের বেকারত্বকেই দায়ী করেন তৃণমূলের বুথ সভাপতি বিশ্বনাথ মণ্ডল। বলেন, আমাদের নিজেদের কিছু ভুল ছিল এবং খটঙ্গা অঞ্চলে বিভিন্ন বালিঘাট থাকায় সেখানে গ্রামের রাস্তাঘাট খারাপ হচ্ছে এছাড়াও গ্রামের ছেলেরা কেউ কাজ পাচ্ছে না এই নিয়ে একটা অসন্তোষ তৈরি হয়েছে। কয়েকটি বালিঘাট বেসরকারি আছে জানতে পেরে অনুব্রত মণ্ডল পাশে বসে থাকা জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ কে বলেন, অবৈধ বালিঘাটগুলি আছে সেগুলিকে খুব তাড়াতাড়ি গ্রেফতার করার ব্যবস্থা করো।

তৃণমূলের অন্দরে এই টানাপোড়েকে হাতিয়ার করে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। দলের বীরভূম জেলার সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায় বলেন, এত দিন যেটা আমরা বলতাম সেটা আজকে অনুব্রত মণ্ডলের সভায় তৃণমূল কর্মীরা বলছেন। বিগত ৯ বছরে সব তৃণমূল নেতারা ফুলে-ফেঁপে উঠেছে কিন্তু সাধারন মানুষ সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আর এই কথায় অনুব্রত মণ্ডলের সামনে বলতে গেলে তিনি কাউকে পথ থেকে সরিয়ে দিচ্ছেন তো কারো কাছ থেকে মাইক কেড়ে নিচ্ছেন । কিন্তু এইভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করা যাবে না । আর এই জন্যই ২০২১ এ বিজেপি ক্ষমতায় আসবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
News Live: কেন্দ্রীয় সরকারের 'ভব্য রসায়ন স্কিমে' কেমিক্যাল পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব
কেন্দ্রীয় সরকারের 'ভব্য রসায়ন স্কিমে' কেমিক্যাল পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
CM Suvendu Adhikari: আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget