CM Suvendu Adhikari: আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
CM Suvendu Adhikari Janatar Darbar : রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবারের আয়োজন।

ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবারের আয়োজন করা হয়েছে। যেটি মূলত কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে , স্বাস্থ্য ভবনের পাশে অবস্থিত। চিকিৎসা সংক্রান্ত-সহ নানান জটিলতা নিয়ে জনতার দরবারে এসেছেন বহু মানুষ। তাঁদের মুখোমুখি এবিপি আনন্দ।
আরও পড়ুন, নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রশ্ন : আপনার কী সমস্যা ?
নিহত ছেলের বাবা : আমার ছেলেকে মার্ডার করেছে।
প্রশ্ন : কী নাম ?
নিহত ছেলের বাবা : সুমন মণ্ডল ।
প্রশ্ন : কী হয়েছিল ঘটনাটা ?
নিহত ছেলের বাবা : সে (ছেলে) বিজেপি করত। ২০১২-১৩ সাল থেকে সে বিজেপি করত। বিজেপির মণ্ডল সভাপতি ছিল। বিজেপি করার জন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। মারধরও করা হয়েছিল। প্রচুর কেসও করেছিল। মার্ডার করা হয়ে ১৮ নভেম্ভব ২০২৫।
প্রশ্ন :থানায় কমপ্লেন হয়েছে ?
নিহত ছেলের বাবা : হ্যাঁ , থানায় কমপ্লেন হয়েছে। ১০ থেকে সাড়ে ১০ টার মধ্যে মার্ডার হয়েছে। আমাদের খবর দিয়েছে দেড়টা থেকে দুটোয়।
বিজেপি নেতাকে কুপিয়ে খুন করা থেকে গায়ের জোরে বিজেপি কর্মীর জমি দখলের অভিযোগ। বিগত সরকারের আমলে ঘটে যাওয়া এই দুই ঘটনারই বিচারের আশায়, বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রীর 'জনতার দরবারে'এল দুই পরিবার। অন্যদিকে সমস্যা সমাধানের পর এদিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আসেন ভবানীপুরের বাসিন্দা প্রবীর মুখোপাধ্যায়।বিজেপি নেতাকে কুপিয়ে খুন কিংবা গায়ের জোরে জমি দখল, অভিযোগ, এই দুই ঘটনাতেই মেলেনি সুবিচার। দুই ক্ষেত্রেই অভিযোগ সেই তৃণমূলের বিরুদ্ধেই। আর বিগত সরকারের আমলে ঘটে যাওয়া এই দুই ঘটনারই বিচারের আশায়, বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 'জনতার দরবারে' এল দুই পরিবার।
বাঁকুড়ার কোতুলপুরে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি সুমন মণ্ডল। পরিবারের দাবি, গত বছরের ২৮ নভেম্বর, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করা হয়। অভিযোগ, কোতুলপুর থানার অদূরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। সেই ঘটনায় সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছে পরিবার।নিহত বিজেপি নেতার বোন সোমশ্রী মণ্ডল বলেন, তৃণমূলের গুণ্ডাবাহিনী, থানার গাড়ি চালাত এবং তৃণমূল করত। ৪ জন স্পটে ধরা পড়েছে। মুখে স্বীকার করেছে। তারপরও তাঁরা জামিন নিয়ে বাইরে ঘুরে বেরাচ্ছে। আমাদেরকে ভয় দেখাচ্ছে। টর্চার করেছে। অত্যাচার করছে। আমরা হিয়ারিং-এর ডেটে গেছিলাম, সেখানে পর্যন্ত আমাদেরকে মারধর করেছে বাসের মধ্যে।
এমনকী পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ ঝরে প়ড়েছে নিহত বিজেপি নেতার পরিবারের।নিহত বিজেপি নেতার বোন সোমশ্রী মণ্ডল বলেন, পুলিশ আমাকে মারধর পর্যন্ত করতে এসেছে। তৃণমূলের লোকেরা আমাদেরকে এত অত্যাচার করেছে, আমরা বাড়িতে পর্যন্ত নেই, বাড়িছাড়া। সরকার পাল্টালে পুলিশের মাইন্ড তো আর পাল্টাচ্ছে না। তারা কাটমানি খেয়ে তৃণমূলের হয়েই কাজ করছে।'বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে কিছুটা হলেও স্বস্তি পায় পরিবার।
Before You Go
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬





















