এক্সপ্লোর

North Korea News: লাল রঙে রাঙানো যাবে না ঠোঁট, উত্তর কোরিয়ায় এবার লিপস্টিকে খাঁড়া নামল

Red Lipstick Ban: এবার দেশে নয়া নিয়ম চালু করলেন কিম।

নয়াদিল্লি: আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্রকে হুমকি দেওয়া হোক বা যখন তখন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে উত্তর কোরিয়া। দেশের শাসক কিম জং উনের কায়দা-কানুন নিয়েও নানা কথাও শোনা যায়, যা কখনও কখনও কিছুটা উদ্ভট প্রকৃতিরও হয়। সেই আবহেই এবার দেশে নয়া নিয়ম চালু করলেন কিম। দেশে লাল লিপস্টিক পরা নিষিদ্ধ করলেন তিনি। (North Korea News)

উত্তর কোরিয়ায় একনায়কতন্ত্র কায়েম থাকা নিয়ে গোটা দেশ সরব হলেও, আন্তর্জাতিক মহলে নিজেদের সমাজতান্ত্রিক দেশ হিসেবেই তুলে ধরে তারা। যে কমিউনিজমের অনুগামী বলে দাবি করে নিজেদের, তার দরুণ লাল রঙের সঙ্গেও সংযোগ রয়েছে তাদের। কিন্তু লাল রঙের লিপস্টিকই নিষিদ্ধ হল সেই দেশে। তাদের দাবি, লাল লিপস্টিক আসলে পুঁজিবাদের প্রতীক। কমিউনিস্ট আদর্শের সঙ্গে তা ঠিক খাপ খায় না। (Red Lipstick Ban)

শুধুমাত্র পুঁজিবাদের প্রতীক হিসেবেই দাগিয়ে দেওয়া হয়নি লাল লিপস্টিককে। বরং সরকারের যুক্তি, ঠোঁটে লাল লিপস্টিক লাগালে, মহিলাদের একটু বেশিই আকর্ষণীয় দেখায়। সরকারের মতে, সাদামাটা সাজগোজ এবং লজ্জাই মেয়েদের অলঙ্কার। তাই হালকা মেকআপ চলতে পারে। তার অন্যথা হওয়া উচিত নয়। ব্যতিক্রম চোখে পড়বে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: AstraZeneca COVID Vaccine: ১০ হাজার ৫০০ কোটি ক্ষতিপূরণ দাবি, বিতর্কের মধ্যেই বাজার থেকে কোভিড টিকা প্রত্যাহার AstraZeneca-র

পোশাপ-পরিচ্ছদ, সাজগোজ নিয়ে এমনিতেই কড়া বিধিনিষেধ রয়েছে উত্তর কোরিয়ায়। জনপ্রিয় পোশাক ব্র্যান্ড নিষিদ্ধ সেই দেশে, নিষিদ্ধ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রসাধনীও। বিধিনিষেধ লঙ্ঘন করলে মোটা টাকা জরিমানাও করা হয় নাগরিকদের। চড়া মেকআপ-ও ভাল চোখে দেখা হয় না উত্তর কোরিয়ায়। পশ্চিম সংস্কৃতির কুপ্রভাব হিসেবে ধরা হয় চড়া সাজগোজকে। 

এর আগেও, নাগরিকদের সাজগোজ, পোশাক-পরিচ্ছদ নিয়ে একাধিক নিদান দিয়েছে উত্তর কোরিয়া। লম্বা ঝুলের কালো কোট পরার অনুমতি নেই দেশের নাগরিকদের। নিজের চুল যেভাবে ব্য়াকব্রাশ করে রাখেন কিম, তা অনুসরণের অধিকার নেই আর কারও। কেউ তাঁকে অনুকরণ করুন, তা নাকি বিলকুল না পসন্দ কিমের। নীল জিন্সও নিষিদ্ধ। সকলে বিধিনিষেধ মেনে চলছে কি না দেখার জন্য সেদেশে ফ্যাশন পুলিশও রয়েছে, যারা রাস্তাঘাটে নাগরিকদের চালচলন, সাজগোজের উপর নজর রাখে। কোথাও কোনও লঙ্ঘন চোখে পড়লে কড়া শাস্তির মুখে পড়তে হয়, দিতে হয় মোটা টাকা জরিমানাও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget