এক্সপ্লোর

AstraZeneca COVID Vaccine: ১০ হাজার ৫০০ কোটি ক্ষতিপূরণ দাবি, বিতর্কের মধ্যেই বাজার থেকে কোভিড টিকা প্রত্যাহার AstraZeneca-র

COVID 19 Vaccine: বাজার থেকে কোভিশিল্ড তুলে নেওয়ার কারণ হিসেবে AstraZeneca জানিয়েছে, ব্যবসায়িক কারণেই কোভিড টিকা তুলে নিচ্ছে তারা।

নয়াদিল্লি: কোভিড টিকার ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করে নিয়েছে তারা। এবার বাজার থেকে নিজেদের তৈরি কোভিড টিকা তুলে নিতে উদ্য়োগী হল AstraZeneca. ব্রিটেনের ওষুধ প্রস্তুতকারী সংস্থা AstraZeneca অতিমারির সময় কোভিড টিকা বাজারে এনেছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে মিলে ওই টিকা তৈরি করেছিল তারা। ভারতে তাদের ওই টিকা কোভিশিল্ড নামে বাজারে ছেড়েছিল Serum Institute of India. সেই টিকাই এবার বাজার থেকে তুলে নিতে উদ্যোগী হল AstraZeneca. (AstraZeneca COVID Vaccine)

বাজার থেকে কোভিশিল্ড তুলে নেওয়ার কারণ হিসেবে AstraZeneca জানিয়েছে, ব্যবসায়িক কারণেই কোভিড টিকা তুলে নিচ্ছে তারা। এই মুহূর্তে কোভিড টিকার নয়া একাধিক সংস্করণে উপচে পড়ছে বাজার। চরিত্র বদলের পর করোনার একাধিক নয়া রূপ যেমন সামনে এসেছে, তার মোকাবিলায় করতে টিকাও আপডেট করতে হয়েছে। ফলে পুরনো টিকা তুলে নেওয়া হচ্ছে। (COVID 19 Vaccine)

ইউরোপিয়ান ইউনিয়ন থেকে স্বেচ্ছায়ই নিজেদের তৈরি কোভিড টিকা বিক্রির অনুমোদন প্রত্যাহার করে নিয়েছে তারা। জানিয়েছে, ওই টিকা আর তৈরি করা হচ্ছে না, আগামী দিনে তা আর ব্যবহারও করা যাবে না। পৃথিবীর অন্যান্য দেশ যেখানে AstraZeneca-র তৈরি টিকা ব্যবহৃত হয়, সেখান থেকেও একে একে টিকা তুলে নেওয়া হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: Ajmer Mosque:আজমেঢ়ের মসজিদের জায়গায় অতীতে মন্দির, VHP-র দাবি ঘিরে ফের আলোড়ন

কোভিড টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ব্রিটেনেই ৫০টির বেশি মামলা হয়েছে AstraZeneca-র বিরুদ্ধে। প্রায় ১০ হাজার ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগী মানুষজন। এমন বহু অভিযোগ সামনে এসেছে, যেখানে AstraZeneca-র তৈরি কোভিড টিকা নেওয়ার পর রোগী মারা গিয়েছেন বা বিরল রোগে আক্রান্ত হয়েছেন। আদালতে মামলা চলাকালীন ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা মেনে নেয় AstraZeneca-ও। জানায়, তাদের তৈরি টিকা থেকে কিছু ক্ষেত্রে TTS বা থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোমের ঝুঁকি রয়েছে। এর ফলে রক্ত জমাট বেঁধে যায়, প্লেটলেট কমে যায়। এমনটি ঘটে ব্রিটেনে ৮১ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। তবে যে টিকা নিয়ে মামলা,তা প্রত্যাহারে রাজি হয়নি AstraZeneca. তাদের দাবি, ওই টিকার দৌলতেই অতিমারির সঙ্গে মোকাবিলা করা সম্ভব হয়েছে। তবে কোভিডের মোকাবিলায় যেহেতু নয়া এবং আপডেটেড টিকা বাজারে এসে গিয়েছে, তাই কোভিডের মূল প্রজাতিরকে প্রতিরোধ করতে একেবারে শুরুতে যে টিকা আনা হয়েছিল, সেটিই আপাতত তুলে নেওয়া হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। পরিবর্তে আপডেটেড টিকা আনা হবে বাজারে, যা করোনার নয়া রূপের বিরুদ্ধেও কার্যকরী।

উচ্চ মাধ্যমিকের ফল দেখতে রোল নম্বর দিয়ে সার্চ করুন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Independence Day 2026: ১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget