এক্সপ্লোর

Pope Francis' Future Predictions: আশঙ্কাজনক পোপ ফ্রান্সিস, বদলে যাবে ভ্যাটিকানের সমীকরণ? মিলে যাবে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী?

Pope Francis Health Updates: ৮৮ বছর বয়সি পোপ গত ১৪ ফেব্রুয়ারি রোমের Gemelli হাসপাতালে ভর্তি হন।

নয়াদিল্লি: গুরুতর অসুস্থ পোপ ফ্রান্সিস। ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। পাশাপাশি, কিডনির সমস্যাও রয়েছে। সেই অবস্থাতেই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন পোপ। আর সেই আবহেই অন্য আশঙ্কা মাথাচাড়া দিতে শুরু করেছে। কারণ পোপ এবং ভ্যাটিকান নিয়ে ঢের আগেই ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন নস্ত্রাদামুস এবং সন্ত মালাকি। (Pope Francis' Future Predictions)

৮৮ বছর বয়সি পোপ গত ১৪ ফেব্রুয়ারি রোমের Gemelli হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্ট ছিল তাঁর, ধরা পড়ে ডাবল নিউমোনিয়া, পাশাপাশি কিডনির সমস্যাও ধরা পড়ে। পোপের সুস্থতা কামনায় সেন্ট পিটার্স স্কোয়্যার বৃষ্টির মধ্যেই জড়ো হন কাতারে কাতারে মানুষ। ইতালি-সহ অন্য দেশেও পোপের সুস্থতা কামনায় অনুষ্ঠানের আয়োজন হয়। পোপের অবস্থা সঙ্কটজনক হলেও, তিনি সজাগ রয়েছেন। অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি। ঘাটতি রয়েছে প্লাজমার কাউন্টে। পোপ কাজ সংক্রান্ত খোঁজখবরও নিচ্ছেন বলে জানিয়েছেন ভ্যাটিকান। হাসপাতাল থেকে শুভাকাঙ্খীদের ধন্যবাদও জানান পোপ। (Pope Francis Health Updates)

আর সেই আবহেই নস্ত্রাদামুস এবং সন্ত মালাকির ভবিষ্যদ্বাণীর প্রসঙ্গ উঠে আসছে। ১৫৫৫ সালে প্রকাশিত নস্ত্রাদামুসের বই ‘Les Propheties’-এ লেখা ছিল, ক্যাথলিক চার্চের প্রধান যিনি, সেই পোপ ফ্রান্সিসের বিকল্প ব্যক্তি আসবেন। ওই বইয়ে লেখা ছিল, ‘বয়স্ক পোপের মৃত্যু হবে। তাঁর মৃত্যুতে একজন রোমান নির্বাচিত হবেন ওই পদে’। পোপ ফ্রান্সিসের নাম যদিও উল্লেখ করা হয়নি ভবিষ্যদ্বাণীতে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুইয়ে দুইয়ে চার করে নিচ্ছেন অনেকে। 

শুধু তাই নয়, ১২ শতকের ধর্মগুরু সন্ত মালাকিও ‘শেষের ঘোষণা’ করে গিয়েছেন। তাঁর লেখায় বলা ছিল, ‘পবিত্র রোমের গির্জায় চূড়ান্ত পর্যায়ে রোমের পিটার আসনে বসবেন। টালমাটাল পরিস্থিতি সামলাবেন তিনি। আর সব শেষে সাত পাহাড়ের শহর ধ্বংস হয়ে যাবে। বিচারকর্তা মানুষের বিচার করবেন অন্তিম পর্বে’। 

পোপ ফ্রান্সিসের উত্তরাধিকারীই ভ্যাটিকানের শেষ পোপ হবে বলেই অনেকে এই ভবিষ্যদ্বাণীকে ব্যাখ্য়া করেন। পোপ ফ্রান্সিসের উত্তরাধিকারী কে হবেন, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। সেই নিয়েও নস্ত্রাদামুসের লেখা পাওয়া যায়- ‘তরুণ যুবক যাঁর গাত্রবর্ণ গাঢ়’, এমন কারও কাঁধে গুরুদায়িত্ব উঠতে পারে বলে লেখা মেলে। তাহলে কি ভ্যাটিকানের অভ্যন্তরীণ সমীকরণেও কি রদবদল ঘটতে পারে? উঠছে প্রশ্ন।

অনেক ক্ষেত্রে এই ধরনের ভবিষ্যদ্বাণী ফলে যায়, অনেক ক্ষেত্রে আবার মেলে না। এমন পরিস্থিতিতে পোপের সুস্থতা কামনা করছেন সকলে। উদ্বিগ্ন পোপের চিকিৎসকরাও। নিউমোনিয়া থেকে সেপসিস হওয়ার ঝুঁকি রয়েছে জানা গিয়েছে।

তথ্যসূত্র: The New York Post, Daily Mail

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget