এক্সপ্লোর

India Pakistan Situation: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, পাকিস্তানকে 'টেররিস্তান' আখ্যা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

India Pakistan Conflict: গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় পর্যটক সহ ২৬ জনের মৃত্যু হয়। তার জবাবে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর চালায়।

নয়াদিল্লি: সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে চাঁচাছোলা আক্রমণ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ব্রাসেলসের মাটিতে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানেকে "টেররিস্তান" হিসেবে আখ্যা দেন। পাশাপাশি আন্তর্জাতিক দিক থেকে সন্ত্রাসবাদ এবং পারমাণবিক ব্ল্যাকমেইলের প্রতি শূন্য-সহনশীলতার নীতি গ্রহণের জন্য আহ্বান জানান। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন এবং ভাইস প্রেসিডন্ট কাজ়া কাল্লাসের সঙ্গে বৈঠক ছিল এস জয়শঙ্করের। এরপর তিনি বলেন, বর্তমান পরিস্থিতিকে দুই দেশের মধ্যে সঙ্ঘাত হিসেবে দেখা উচিত নয়। বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় পর্যটক সহ ২৬ জনের মৃত্যু হয়। তার জবাবে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর চালায়। গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক জঙ্গি ঘাঁটি। বিদেশমন্ত্রী উল্লেখ করেন সন্ত্রাসবাদ দমনে বিশ্বব্যাপী সহযোগিতার প্রয়োজন। পারমাণবিক হুমকির বিরুদ্ধেও সম্মিলিতভাবে প্রতিরোধের আহ্বান জানান তিনি। বিদেশমন্ত্রী বলেন, "আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি থাকা উচিত। এই প্রেক্ষাপটে, আমরা কখনই পরমাণু হুমকির কাছে নতি স্বীকার করি না। এটা সারা বিশ্বের সঙ্গে সম্পর্কযুক্ত এবং চ্যালেঞ্জ। সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা এবং বোঝাপড়া থাকা প্রয়োজন।''

এস জয়শঙ্কর সতর্কতার সুরে বলেছেন, ফের উস্কানি দেওয়া হলে কঠোর প্রতিশোধ নেবে। তিনি বলেন, "এই ধরনের মনোভাবকে আমরা রেয়াত করব না। এপ্রিলে যে ধরনের বর্বর কাজ তারা করেছিল তা চালিয়ে গেলে প্রতিশোধ নেওয়া হবে। জঙ্গি সংগঠন এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নেওয়া হবে।" তিনি স্পষ্ট করে দিয়েছেন এই প্রতিশোধ তখন কোনও ভৌগোলিক সীমারেখা মেনে চলবে না। তিনি উল্লেখ করেন, "ওরা কোথায় আছে তা আমরা পরোয়া করি না। যদি পাকিস্তানের ভেতরে বসে থাকে, তাহলে প্রয়োজনে দেশের মধ্যে ঢুকে প্রতিশোধ নেওয়া হবে।"

সেরা শিরোনাম

News Live Updates: ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন-সহ ৪০ জনের বিরুদ্ধে দুর্নীতি থেকে যৌন হেনস্থার অভিযোগ, তলব ১১ আধিকারিককে, হাজিরা সাত জনের
ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন-সহ ৪০ জনের বিরুদ্ধে দুর্নীতি থেকে যৌন হেনস্থার অভিযোগ, তলব ১১ আধিকারিককে, হাজিরা সাত জনের
Searchable SIR Voter Rolls: ৬.৮ লক্ষ PDF থেকে ‘সার্চেবল’ ভোটার তালিকা তৈরি করলেন ১৮ বছরের সার্থক সিদ্ধান্ত, বিরোধীদের দাবি সত্ত্বেও এতদিন করেনি কমিশন
৬.৮ লক্ষ PDF থেকে ‘সার্চেবল’ ভোটার তালিকা তৈরি করলেন ১৮ বছরের সার্থক সিদ্ধান্ত, বিরোধীদের দাবি সত্ত্বেও এতদিন করেনি কমিশন
Madhya Pradesh News: ছাত্রীকে শয্য়াসঙ্গী হওয়ার প্রস্তাব, ঘুম পাড়িয়ে দেওয়ার আবদারও, গ্রেফতার সরকারি স্কুলের শিক্ষক
ছাত্রীকে শয্য়াসঙ্গী হওয়ার প্রস্তাব, ঘুম পাড়িয়ে দেওয়ার আবদারও, গ্রেফতার সরকারি স্কুলের শিক্ষক
Netflix India: ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ কি দেখা যাবে ভারতে? নিষিদ্ধ করার দাবি, মোদিকে চিঠি সিনে ওয়র্কার্স সংগঠনের
ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ কি দেখা যাবে ভারতে? নিষিদ্ধ করার দাবি, মোদিকে চিঠি সিনে ওয়র্কার্স সংগঠনের

ভিডিও

Dilip Ghosh |
Municipal Election: কবে হবে পুরভোট? আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি
NCPI in News: স্পিকার Om Birla-কে উত্তর জমা ২০ জন NCPI সাংসদের
Sujit Basu | পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর শ্য়ালককে তলব | ABP Ananda LIVE
Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget