এক্সপ্লোর

ইন্ডিয়া গেটে বসুক নেতাজির মূর্তি, দাবিতে অনলাইনে সই সংগ্রহে পিটিশন

অবসরপ্রাপ্ত জেনারেল জি ডি বক্সির মতো বেশ কয়েকজন প্রবীণ প্রাক্তন সেনা অফিসার এই উদ্যোগ সমর্থন করেছেন। এখনও পর্যন্ত ২৩০০-র বেশি সই জমা পড়েছে পিটিশনে।

নয়াদিল্লি: ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি বসানোর দাবিতে অনলাইনে সইসাবুদ সংগ্রহের উদ্যোগ নিজেকে সমাজকর্মী বলে দাবি করা দেবদত্ত মাজি নামে এক ব্যক্তির। নেতাজির ১২৫-তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে মূর্তি বসানোর দাবিতে অনলাইন পিটিশনটি একটি ওয়েবসাইটে আপলোড করেছেন তিনি। ট্যুইটারে পিটিশনটি ভাইরাল হয়েছে। অবসরপ্রাপ্ত জেনারেল জি ডি বক্সির মতো বেশ কয়েকজন প্রবীণ প্রাক্তন সেনা অফিসার এই উদ্যোগ সমর্থন করেছেন। এখনও পর্যন্ত ২৩০০-র বেশি সই জমা পড়েছে পিটিশনে। ২০২১ এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার প্রাণের আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা নেতাজির মূর্তি বসানোর দাবি উঠেছে। পিটিশনার বলেছেন, আমি, সমাজকর্মী দেবদত্ত মাজি সবসময় নেতাজিকে অনুপ্রেরণা হিসাবে দেখি। নেতাজিকে নিয়ে আমার প্রয়াস সমর্থন করেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জি ডি বক্সি, শ্রী পুষ্পেন্দ্র কুলশ্রেষ্ঠজি ও কর্নেল আর এস এন সিংজি। ওঁদের কাছ থেকেও বিরাট অনুপ্রেরণা পাই। ২০২১ এর ২৩ জানুয়ারি ভারতের প্রকৃত নায়ক নেতাজির ১২৫-তম জন্মবার্ষিকী। আমরা স্বাধীনতা অর্জন করেছি ইম্ফল-কোহিমার লড়াইয়ে নেতাজির নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ৫৩ হাজার বলিদানের ফলে। আগ্রাসনকারীদের সমূলে উচ্ছেদ করতে আমাদের পূর্বসূরীরা একজোট হয়ে যে লড়াই করেছিলেন, এই মূর্তি আগামী প্রজন্মকে সেটাই বলবে। মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আবেদন করছি, ইন্ডিয়া গেটে খোলা আকাশের নীচে ওয়ার মেমোরিয়ালের মুখোমুখি নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি মূর্তি বসান। এটা হবে সব ভারতবাসীর তরফে এক ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ্য। অনুগ্রহ করে পিটিশনে সই করে এই আবেদনকে জাতীয় আন্দোলনে পরিণত করুন, কারণ নেতাজি বাদে আর কারও এই সম্মান প্রাপ্য হতে পারে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
পাকিস্তানের ৩০ জঙ্গির 'খেল খতম' ! নিখুঁত অপারেশন ভারতীয় এজেন্টের, লস্কর অপারেটিভের চাঞ্চল্যকর দাবি!
পাকিস্তানে ঢুকে ৩০ জঙ্গিকে খতম করেছে ভারতীয় এজেন্ট , লস্কর অপারেটিভের চাঞ্চল্যকর দাবি!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget