এক্সপ্লোর

নাগরিকত্ব সংশোধনী আইনের পর এনআরসি, ঘোষণা রাজ্য বিজেপির পুস্তিকায়

সেখানে একটি প্রশ্ন রয়েছে, এরপর কি এনআরসি হবে? এর প্রয়োজনই বা কতটা? আর সত্যিই এনআরসি হলে হিন্দুদের কি অসমের মতোই ডিটেনশন সেন্টারে পাঠানো হবে? উত্তরে বলা হয়েছে, হ্যাঁ, এরপর এনআরসি হবে, অন্তত তেমনটাই উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের।

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থনে পশ্চিমবঙ্গ বিজেপি যে পুস্তিকা বিলি করছে, তাতে নতুন নাগরিকত্ব আইন রূপায়ণের পরই জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) তৈরির প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। ২৩ পৃষ্ঠার ইংরেজি, হিন্দি ও বাংলায় প্রকাশিত পুস্তিকায় কেন্দ্র দেশব্যাপী এনআরসি করতে চায় বলে উল্লেখ রয়েছে। দেশব্যাপী সিএএ, এনআরসি নিয়ে বিরোধী দলগুলি, ছাত্র ও যুবসমাজ সহ নানা মহল যে বিক্ষোভ, প্রতিবাদ চালাচ্ছে, তার পাল্টা এই দুই উদ্যোগের ব্যাপারে প্রচার, জনমত তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। গতকাল থেকে শুরু হয়েছে ঘরে ঘরে প্রচার-পুস্তিকা বিলি। বিজেপি সূত্রে খবর, পুস্তিকায় সিএএ নিয়ে আশঙ্কা, উদ্বেগ নিরসনে সহজে প্রশ্নোত্তরে আইনটি বোঝানো হয়েছে। সেখানে একটি প্রশ্ন রয়েছে, এরপর কি এনআরসি হবে? এর প্রয়োজনই বা কতটা? আর সত্যিই এনআরসি হলে হিন্দুদের কি অসমের মতোই ডিটেনশন সেন্টারে পাঠানো হবে? উত্তরে বলা হয়েছে, হ্যাঁ, এরপর এনআরসি হবে, অন্তত তেমনটাই উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের। প্রসঙ্গত, অসমের পর বাকি দেশে এনআরসি হবে কিনা, তা নিয়ে জল্পনা, উদ্বেগ, আতঙ্কের পরিপ্রেক্ষিতে সম্প্রতি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনকী বিজেপি শীর্ষ নেতৃত্বও জানান, এনআরসির ব্যাপারে কোনও আলোচনাই হয়নি। যদিও অতীতে বেশ কয়েকবার স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারা দেশে এনআরসি হচ্ছে, ধরে নেওয়ার কথা বলেছেন। এবার বিজেপির পুস্তিকাতেও সিএএ কার্যকর হওয়ার পর এনআরসির ইঙ্গিত দেওয়া হল। পুস্তিকায় বলা হয়েছে, অসম, পশ্চিমবঙ্গে প্রায় ২ কোটি অনুপ্রবেশকারী বসবাস করছে বলে শোনা যাচ্ছে। এদের ডি-ভোটার হিসাবে চিহ্নিত করা, তালিকায় ফেলা জরুরি। দেশে অনুপ্রবেশ সমস্যা যে কতটা ব্যাপক, ভয়াবহ, এ তারই প্রতিফলন। এজন্যই সারা দেশে এনআরসি হওয়া দরকার। অসমের হিন্দুদের এনআরসি নয়, বিদেশি আইনের জেরে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে পুস্তিকায়। বলা হয়েছে, অসমে এনআরসি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং ফরেনার্স অ্যাক্ট পাশ করেছিল কংগ্রেস সরকার। অসমের বিজেপি সরকার এনআরসি আনেনি, বরং তার বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নাগরিকত্ব আইন প্রয়োগ হওয়ার পর অসমে ডিটেনশন সেন্টারে আটক হিন্দুরা ছাড়া পাবেন বলে জানানো হয়েছে পুস্তিকায়। এদিকে বিজেপির পুস্তিকার দাবি খারিজ করে ‘ঝোলা থেকে বিড়াল বেরিয়ে পড়ল’ বলে কটাক্ষ করেছে তৃণমূল। বলেছে, বিজেপি সত্যি কী চায়, পরিষ্কার। আমরা বলে আসছি, এনআরসি নিয়ে পরস্পরবিরোধী মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরা। রাজ্য ও দেশের মানুষ তাঁদের উপযুক্ত জবাব দেবেন।

সেরা শিরোনাম

BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
CM Suvendu Adhikari: 'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?
'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget