এক্সপ্লোর

বৃষ্টি-বন্য়া কবলিত তেলঙ্গানাকে ২ কোটি টাকা আর্থিক সাহায্য মমতার, পাশে থাকার বার্তা, নবীনের ৫ কোটি

হায়দরাবাদ সহ তেলঙ্গানায় এপর্যন্ত আচমকা ভয়াবহ বর্ষণে ৭০ জনের বেশি লোক মারা গিয়েছেন। প্রাথমিক পর্যালোচনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ হাজার কোটি টাকার বেশি বলে জানিয়েছে তেলঙ্গানা সরকার।

কলকাতা: ভয়াবহ বর্ষণে বিপর্যস্ত তেলঙ্গানা। হায়দরাবাদের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। গৃহহারা বহু বাসিন্দা। মৃত্যু হয়েছে অনেকের। বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি দক্ষিণের এই রাজ্যের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, নবীন পট্টনায়ক। পশ্চিমবঙ্গের তরফে তেলঙ্গানা সরকারকে ২ কোটি টাকা অর্থসাহায্য পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রাণ, উদ্ধারে সাহায্য বাবদ অর্থ পাঠিয়ে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে (কেসিআর) ব্যক্তিগত ভাবে চিঠিও লিখেও পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা। অতিবৃষ্টিতে মৃতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করে তিনি বলেছেন, তেলঙ্গানার জনগণের সঙ্গে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ দেখাতেই এই ডোনেশন। হায়দরাবাদ সহ তেলঙ্গানায় এপর্যন্ত আচমকা ভয়াবহ বর্ষণে ৭০ জনের বেশি লোক মারা গিয়েছেন। প্রাথমিক পর্যালোচনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ হাজার কোটি টাকার বেশি বলে জানিয়েছে তেলঙ্গানা সরকার। ওড়িষার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৫ কোটি টাকা ত্রাণবাবদ পাঠিয়েছেন তেলঙ্গানাকে। রাজ্যের মুখ্যসচিব অসিত ত্রিপাঠি ট্যুইট করেছেন, ওড়িষাবাসীর হয়ে পাশে থাকার বার্তা দিতে এই সাহায্য পাঠানো হল হায়দরাবাদ ও তেলঙ্গানার কিছু এলাকায় বৃ্ষ্টি, বন্যাবিধ্বস্ত মানুষের জন্য। এর আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে এডাপ্পডি পালানিস্বামী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল যথাক্রমে ১৫ ও ১০ কোটি টাকা অর্থসাহায্য পাঠিয়েছেন প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন তেলঙ্গানাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে। তেলুগু চলচ্চিত্র দুনিয়ার নামী তারকা, ব্যক্তিত্বরাও দুহাত ভরে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক দান পাঠিয়েছেন।

সেরা শিরোনাম

Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
Bishnu Prasad Sharma : বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget