এক্সপ্লোর

Odisha Coromandel Express Accident : সিগনালের সমস্যা এই প্রথম নয়, ৫ মাস আগেও ঘটেছিল ঠিক এমন ঘটনা ! এল চাঞ্চল্যকর রিপোর্ট

প্রশ্নটা আরও জোরালো হচ্ছে, বারবার সতর্কতা সত্ত্বেও ঘুম ভাঙেনি রেলের? 

কলকাতা : করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার সম্ভাব্য় কারণ কী? ভুল না গাফিলতি? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। আগেও ঘটেছিল এমন ঘটনা। কিন্তু সে-যাত্রায় বড় ক্ষতি এড়ানো গিয়েছিল। তাই প্রশ্নটা আরও জোরালো হচ্ছে, বারবার সতর্কতা সত্ত্বেও ঘুম ভাঙেনি রেলের? 

একইরকম দুর্ঘটনা আগেও ? 

ABP Ananda র রিপোর্ট বলছে, ৫ মাস আগেই মাইসোর ডিভিশনে একইরকম দুর্ঘটনার সম্মুখীন হয় আপ সম্পর্ককান্তি এক্সপ্রেস। ৮ ফেব্রুয়ারি পয়েন্টের ভুলে মেন লাইন থেকে লুপ লাইনে ঢুকে যায় সম্পর্ককান্তি এক্সপ্রেস। গতি কম থাকায় বিপর্যয় এড়াতে সক্ষম হন লোকো পাইলট। চিঠি দিয়ে বিষয়টি উচ্চপদস্থ কর্তাদের জানান সাউথ ওয়েস্ট রেলওয়ের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার। তারপরেও বালেশ্বর দুর্ঘটনা এড়াতে পারল না রেল! যদিও রেলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

 দক্ষিণ পশ্চিম রেলওয়ের প্রধান প্রধান অপারেশন ম্যানেজার হরি শঙ্কর বর্মা তাঁর লেখা নোটে  উল্লেখ করেন, "যদি সংকেত রক্ষণাবেক্ষণ ব্যবস্থাটি অবিলম্বে পর্যবেক্ষণ করা না হয় এবং সংশোধন করা না হয়, তাহলে এটি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এবং গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে"। রবিবারের সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়টি উত্থাপন করা হয়। তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে ট্যুইটে প্রশ্ন তোলেন, কেন রেলওয়ে এই চিঠিতে উল্লিখিত  সিস্টেমের ব্যর্থতার সতর্কতাকে উপেক্ষা করেছে? 

 

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে,  সিগনালের সমস্যার কারণেই ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনা হয়েছে বালেশ্বরে। সিগনাল সবুজ থাকার পরও, কী করে মূল লাইন লুপ লাইনের দিকে ঘোরান ছিল? এখন এটাই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তভার পড়েছে সিবিআইয়ের উপরে। ট্রেন দুর্ঘটনার নেপথ্যে নাশকতা নাকি, অন্তর্ঘাত, তা জানতেই এই সিবিআই তদন্ত।   

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় রেলের ইন্টারলকিং সিস্টেমেই কি লুকিয়ে আসল রহস্য? রেল সূত্রে খবর, যে দুর্ঘটনা প্রাণ কেড়েছে ২৭৫ জনের, আহতের সংখ্যা হাজারের বেশি, সেই বিপর্যয়ের নেপথ্যে মানুষের ভুল বা অন্তর্ঘাত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।আর এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে। ভারতীয় রেলে এখন প্রায় পুরোপুরি স্বয়ংক্রিয় পদ্ধতিতেই সিগন্যাল দেওয়া হয়। জরুরি বা বিশেষ পরিস্থিতিতে এর ব্যতিক্রম ঘটে। তবে সেক্ষেত্রে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। প্রশ্ন উঠছে, করমণ্ডল-বিপর্যয়ে কী কোনওভাবে ম্যানুয়াল সিস্টেম ব্যবহার করা হয়েছিল? কিন্তু কেন? এখন সেই উত্তরই খুঁজবেন সিবিআই অফিসাররা।        

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ABP Ananda Top 10, 8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
NEET Paper Leak: কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget