এক্সপ্লোর

ভোর রাতে হাসপাতালের ICU তে ভয়াবহ আগুন ! ঝলসে, দমবন্ধ হয়ে বহু মৃত্যু

সুস্থ হতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বহু মানুষ৷ এই অগ্নিকাণ্ড (Hospital Fire) যেন উস্কে দিল ২০১১ সালে আমরি হাসপাতালের স্মৃতি। এবার ঘটনাস্থল ওড়িশার কটক।

 

কটক : মারাত্মক (Massive)। ভয়াবহ (Horrific)। বিধ্বংসী (Devastating)। যে কোনও বিশেষণই যথেষ্ট নয়। পূব আকাশে তখনও দিনের আলো ফোটেনি। সুস্থ হতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বহু মানুষ৷ এই অগ্নিকাণ্ড (Hospital Fire) যেন উস্কে দিল ২০১১ সালে আমরি হাসপাতালের স্মৃতি। এবার ঘটনাস্থল ওড়িশার কটক (Odisha Cuttack)।

ঘড়িতে তখন ভোর তিনটে। দাউদাউ করে জ্বলে ওঠে শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগের আইসিইউ (SCB Medical College and Hospital ICU Fire)। রবিবার ভোর রাতে আগুন লাগে হাসপাতালের ওই জরুরি বিভাগে (Hospital Emergency Ward Fire)। সেখানে ভর্তি রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতালের বেডে শুয়ে থাকা অসহায় মানুষগুলি কিছু বুঝে ওঠার আগেই ধোঁয়া ছড়িয়ে পড়ে হাসপাতালের একের পর এক তলায় (Smoke Spread in Hospital Building)। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এখনও এই ঘটনায় ১০ জন রোগীর মৃত্যু হয় (10 Patients Dead in Hospital Fire)। কয়েকজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান, আইসিইউতে আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারান অনেকেই (ICU Smoke Suffocation Deaths)। কেউ কেউ আবার প্রাণ হারান ছুটে পালাতে গিয়ে।

ঝলসে গিয়ে ৫ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক (Critical Burn Patients)। গুরুতর আহত হয়েছেন হাসপাতালের বেশ কয়েকজন কর্মীও (Hospital Staff Injured)। ক্রমেই বাড়ছে আহত ও নিহতের সংখ্যা (Rising Death Toll)।

আগুন লাগার সঙ্গে সঙ্গেই হাসপাতাল কর্মীরা দমকলে খবর দেন (Fire Brigade Alert)। দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ব্রিগেড (Fire Brigade Rescue Operation)। হাসপাতালের নিজস্ব ফায়ার ডিপার্টমেন্টও কাজ শুরু করে (Hospital Fire Safety Team)।

কাচের জানালা ভেঙে ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকেন উদ্ধারকারী কর্মীরা (Rescue Operation in Hospital)। আগুন নেভানোর কাজ দ্রুত সম্পন্ন হলেও ধোঁয়া এবং আগুনের ফলে অনেক রোগীর অবস্থাই খারাপ হয়ে যায় (Patients Condition Worsens After Fire)। আইসিইউতে থাকা রোগীদের অবস্থা সবথেকে ভয়াবহ (ICU Patients Critical)।

তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলেও, অনেকেই আরও অসুস্থ হয়ে পড়েন (Patients Shifted to Other Wards)।

ঘটনাস্থলে পৌঁছেছেন ওড়িশার স্বাস্থ্য সচিব, কটক জেলা কালেক্টর এবং ডিসিপি (Odisha Health Secretary and Officials Visit)। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও হাসপাতাল পরিদর্শন করেন (Mohan Charan Majhi Visit Hospital)। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে যান।

মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন (25 Lakh Compensation Announcement)। আগুন কীভাবে লাগল, তা এখনও জানা যায়নি (Cause of Fire Unknown)।

২০১১ সালের ৯ ডিসেম্বর ভোরে, ঢাকুরিয়ার আমরি হাসপাতালের আগুনে ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ গিয়েছিল ৯২ জনের (AMRI Hospital Fire 2011)। একটা সর্বনাশা ভোর, বদলে দিয়েছিল সব। কেড়ে নিয়েছিল অনেকের সবকিছু।

অসহায়, ভাঙাচোরা মুখগুলোয় কেবলই ঝরে পড়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উগরে দেওয়া ক্ষোভ (Hospital Negligence Allegations)। সেই স্মৃতিই যেন উস্কে দিল ওড়িশার এই ভয়াবহ ঘটনা (Odisha Hospital Fire Incident)।

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget