এক্সপ্লোর

সংশোধিত নাগরিকত্ব আইন, অযোধ্যা রায়ে উদ্বেগ প্রকাশ অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের

সাধারণত নানা ইস্যুতে ভারত-পাকিস্তানের বিরোধ, সংঘাতের পরিস্থিতিতে ইসলামাবাদের পক্ষই নেয় ওআইসি। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ভারতে মুসলিমদের প্রভাবিত করছে, এমন সাম্প্রতিক ঘটনাবলীর ওপর গভীর ভাবে নজর রাখছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের জেনারেল সেক্রেটারিয়েট।

নয়াদিল্লি: পাকিস্তান সহ মুসলিম সংখ্যাগুরু ৫৭টি দেশের জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) সংশোধিত নাগরিকত্ব আইন ও অযোধ্যা মামলার রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানাল, ভারতে সাম্প্রতিক সময়ে যেসব ঘটনাবলী মুসলিমদের ওপর ‘প্রভাব ফেলছে’, সেগুলির দিকে তারা ‘গভীর’ নজর রাখছে। চলতি মাসেই সংসদে পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি), রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সইয়ের পর তা এখন আইন। এক সংক্ষিপ্ত বিবৃতিতে ওআইসি বলেছে, ভারত সরকার যেন সংখ্যালঘুদের নিরাপত্তা ও তাদের ধর্মস্থানগুলির সুরক্ষা সুনিশ্চিত করে। সাধারণত নানা ইস্যুতে ভারত-পাকিস্তানের বিরোধ, সংঘাতের পরিস্থিতিতে ইসলামাবাদের পক্ষই নেয় ওআইসি। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ভারতে মুসলিমদের প্রভাবিত করছে, এমন সাম্প্রতিক ঘটনাবলীর ওপর গভীর ভাবে নজর রাখছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের জেনারেল সেক্রেটারিয়েট। নাগরিকত্ব অধিকার ও বাবরি মসজিদ মামলা-উভয় ইস্যুতেই সাম্প্রতিক ঘটনাবলীতে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংগঠনটি। প্রসঙ্গত, নয়া নাগরিকত্ব আইনে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ২০১৪-র ৩১ ডিসেম্বর পর্যন্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে আসা লোকজনকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। ‘রাষ্ট্রপুঞ্জের সনদে উল্লিখিত নীতি, দায়বদ্ধতাগুলি তুলে ধরা ও কোনওরকম বৈষম্য ছাড়া সংখ্যালঘুদের অধিকারের গ্যারান্টি দেওয়া প্রাসঙ্গিক আন্তর্জাতিক নিয়মরীতি পালনের অসীম গুরুত্বের ওপর জোর দিচ্ছে’ ওআইসি, বলা হয়েছে বিবৃতিতে। ‘এই নীতিসমূহ, দায়বদ্ধতার পরিপন্থী যে কোনও পদক্ষেপই আরও উত্তেজনা তৈরি করতে পারে ও গোটা অঞ্চলে শান্তি ও নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে’ বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে ওআইসি।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget