এক্সপ্লোর

Operation Sindoor: অধিকৃত কাশ্মীরে ৫, পাকিস্তানের ভিতরে ঢুকে ৪ ঘাঁটি ধ্বংস, সন্ত্রাসের শিকড়ে আঘাত ভারতের

India Strikes in Pakistan: মঙ্গল-বুধ রাত ১.০৫ থেকে ১.৩০টার মধ্যে, মাত্র ২৫ মিনিটে পাকিস্তানের ন'টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের সেনা, নৌসেনা এবং বায়ুসেনা।

নয়াদিল্লি: পাকিস্তানে ঢকে সন্ত্রাসের শিকড়ে আঘাত হানল ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানে চলল স্ট্রাইক। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের গোপন ঘাঁটিগুলিকে চিহ্নিত করে, গুঁড়িয়ে দেওয়া হল। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং স্মার্ট বোমার সহযোগে ভারতের তিন বাহিনী পহেলগাঁওয়ে নিহতদের পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দিল। কী ভাবে জঙ্গিঘাঁটিগুলিকে শনাক্ত করা হল, সেখানে কী কী হতো, তার খুঁটিনাটিও প্রকাশ করল ভারতীয় সেনা। (Operation Sindoor)

মঙ্গল-বুধ রাত ১.০৫ থেকে ১.৩০টার মধ্যে, মাত্র ২৫ মিনিটে পাকিস্তানের ন'টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের সেনা, নৌসেনা এবং বায়ুসেনা। এই অভিযানের নাম রাখা হয় Operation Sindoor. ভারতীয় সেনা জানিয়েছে, জঙ্গিদের ন'টি ঘাঁটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। গত তিন দশক ধরে সেখানে সন্ত্রাসের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছিল। ওই ঘাঁটিগুলিকে সেগুলিকে ব্যবহার করেই জঙ্গি নিয়োগ করা হতো, তাদের প্রশিক্ষণ দেওয়া হতো। ভারতে জঙ্গিদের অনুপ্রবেশের লঞ্চপ্যাড ছিল সেগুলি। (India Strikes in Pakistan)

পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তর পর্যন্ত বিস্তৃত ছিল জঙ্গিঘাঁটিগুলি। সেনাবাহিনী বেশ কিছু জঙ্গিঘাঁটিকে শনাক্ত করে--- ১) সাওয়াই নালা, ২) সৈয়দ না বিলাল, ৩) মসকর-ই-আকসা, ৪)চেলাবন্দি, ৫) আবদুল্লা বিন মাসুদ, ৬) দুলাই, ৭) গরহি হাবিবুল্লা, ৮) বতরসি, ৯) বালাকোট, ১০) ওঘি, ১১) বোই, ১২) সেনসা, ১৩) গুলপুর, ১৪) কোটলি, ১৫) বরালি, ১৬) দুংগি, ১৭) বরনালা, ১৮) মেহমুনা জোয়া, ১৯) সরজল, ২০) মুরিদকে, ২১) বাহওয়ালপুর।

গোয়েন্দাসূত্রে প্রাপ্ত তথ্য থেকেই শিবিরগুলিকে চিহ্নিত করা হয়। সেগুলি যাতে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া যায় এবং নিরীহ নাগরিকদের যাতে কোনও ক্ষতি না হয়, তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করে সেনা। 

পাক অধিকৃত কাশ্মীরের যে জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়েছে ভারত, সেগুলি হল---

সাওয়াই নালা ক্যাম্প, পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ: নিয়ন্ত্রণরেখা থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। সেটি ছিল লস্কর-ই-তৈবার প্রশিক্ষণ শিবির। ২০২৪ সালের ২০ অক্টোবর, ২৪ অক্টোবর এবং গত ২২ জানুয়ারি পহেলগাঁওয়ে যে জঙ্গিরা হামলা করে, তারা সেখানেই প্রশিক্ষণ নিয়েছিল। 

বিলাল ক্যাম্প, মুজফ্ফরাবাদ: জইশ-ই-মহম্মদের স্টেজিং ছিল ক্যাম্পটি। সেখানে হাতিয়ার মজুত থাকত, মজুত থাকত বিস্ফোরক। জঙ্গলে বেঁচে থাকার, টিকে থাকার প্রশিক্ষণ দেওয়া হতো জঙ্গিদের। 

গুলপুর ক্যাম্প, কোটলি: নিয়ন্ত্রণরেখা থেকে ৩০ কিলিমিটার দূরত্ব। লস্করের ঘাঁটি ছিল সেটি। সেখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা কাশ্মীরের রাজৌরি, পুঞ্চে সক্রিয় ছিল। ২০২৩ সালের ২০ এপ্রিল এবং ২০২৪ সালের ৯ জুন তীর্থযাত্রীদের বাসে হামলা চালানো জঙ্গিরা এখান থেকেই প্রশিক্ষণ নিয়েছিল।

বরনালা, ভিম্বার: নিয়ন্ত্রণরেখা থেকে দূরত্ব ৯ কিলোমিটার। সেখানে বিস্ফোরক, হাতিয়ার মজুত থাকত। প্রশিক্ষণ দেওয়া হতো জঙ্গলে টিকে থাকার। 

আব্বাস ক্যাম্প, কোটলি: নিয়ন্ত্রণ রেখা থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। লস্করের ফিদায়েঁ জঙ্গিদের প্রশিক্ষণকেন্দ্র। একসঙ্গে ১৫ জন জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা ছিল। 

পাকিস্তানের ভিতরে যে ঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছে---

সরজল, সিয়ালকোট: আন্তর্জাতিক সীমান্ত থেকে দূরত্ব ৬ কিলোমিটার। ২০২৫ সালের মার্চ মাসে জম্মু ও কাশ্মীর পুলিশের চার জওয়ান জঙ্গি হামলায় মারা যান। সেই জঙ্গিরা এখান থেকে প্রশিক্ষণ নিয়েছিল।

মেহবুনা জোয়া, সিয়ালকোট: সীমান্ত থেকে দূরত্ব ১৮-১২ কিলোমিটার। সেটি হিজবুল মুজাহিদিনের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল। পাঠানকোট বায়ুসেনা  ঘাঁটিতে হামলার পরিকল্পনা ও নির্দেশনা সেখান থেকেই এসেছিল।

মরকজ তইবা, মুরিদকে: সীমান্ত ছেকে ১৮-২৫ কিলোমিটার দূরত্ব। ২৬/১১ মুম্বই হামলার জন্য আজমল কসাভ ও ডেভিড হেডলি এখান থেকেই প্রশিক্ষণ পায়।

মরকজ সুভানআল্লা, বাহওয়ালপুর: সীমান্ত থেকে দূরত্ব ১০০ কিলোমিটার। জইশের সদর দফতর। জঙ্গি নিয়োগ, প্রশিক্ষণ, দীক্ষাদান সব চলত। শীর্ষস্তরের সন্ত্রাসবাদীদের আনাগোনা ছিল।

Operation Sindoor অভিযানের আওতায় পাকিস্তানের কোনও সামরিক কেন্দ্রে আঘাত হানেনি ভারত। নিরীহ নাগরিকদের নিশানা করা হয়নি বলে জানিয়েছে ভারতীয় সেনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Whatsapp Age Check: এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget