এক্সপ্লোর

Operation Sindoor: 'করাচিতে আঘাত হানার জন্য প্রস্তুত ছিল ভারতের নৌসেনা', স্পষ্ট করে জানালেন ভাইস অ্যাডমিরাল

Indian Navy: উত্তর আরব সাগরে সমস্ত ক্ষমতা এবং প্রস্তুতি নিয়ে প্রতিরোধ করার ভঙ্গিতেই মোতায়েন ছিল ভারতীয় নৌসেনাবাহিনী। করাচি-সহ জল এবং স্থলে নির্বাচিত লক্ষ্যে আঘাত হানার জন্য প্রস্তুত ছিল তারা।

Operation Sindoor: পহেলগাঁও হামলার প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর'- এ বড় ভূমিকা ছিল ভারতের নৌসেনাবাহিনীরও। আরবসাগরে ভারতের নৌসেনা মোতায়েন থাকার ফলেই, পাকিস্তানের নৌসেনাবাহিনীকে বন্দর এবং উপকূলের কাছাকাছি থাকতে কার্যত বাধ্য করেছিল। অপারেশন সিঁদুর নিয়ে স্পেশ্যাল ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করেছেন ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ। তিনি আরও জানিয়েছেন, অপারেশন সিঁদুরের সময় নৌসেনাবাহিনীও সেভাবেই তৈরি ছিল যাতে প্রয়োজনে স্থল এবং সমুদ্রে আঘাত হানতে পারে। তাদের লক্ষ্যে করাচিও ছিল। উত্তর আরব সাগরে মোতায়েন ছিল নৌসেনাবাহিনী। ভারতের পছন্দের সময় অনুসারে করাচি-সহ জল এবং স্থলে নির্বাচিত লক্ষ্যে আঘাত হানার জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত ছিল তারা। 

ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ বলেছেন, '২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের কাপুরুষের মতো হামলার পর ভারতীয় নৌবাহিনীর ক্যারিয়ার ব্যাটল গ্রুপ, সারফেস ফোর্স, সাবমেরিন এবং বিমানগুলিকে তখনই সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতির সঙ্গে সমুদ্রে মোতায়েন করা হয়েছিল। জঙ্গি হামলার ৯৬ ঘণ্টার মধ্যে আরব সাগরে একাধিক প্রক্রিয়া এবং পদ্ধতির পরীক্ষা করেছি। উত্তর আরব সাগরে নৌসেনা এমনভাবেই মোতায়েন করা হয়েছিল যাতে প্রয়োজনে ভারতে নিজের সময় অনুসারে নির্দিষ্ট লক্ষ্যে, জল ও স্থলে আঘাত করতে পারে, এমনকি করাচিতেও। ভারতীয় নৌসেনাবাহিনীর এই অবস্থানের কারণেই পাকিস্তানের নৌবাহিনী বেশিরভাগটাই বন্দরের ভিতরে বা উপকূলের খুব কাছে থাকতে বাধ্য হয়েছিল। এই বিষয়ে লাগাতার নজর রেখেছিল ভারতীয় নৌসেনাবাহিনী। পাকিস্তানের যেকোনও পদক্ষেপের কড়া জবাব দেওয়ার জন্য সমুদ্রে প্রস্তুত রয়েছে নৌবাহিনী। প্রথম দিন থেকেই আমাদের প্রতিক্রিয়া পরিমিত, দায়িত্বশীল। উত্তেজনা ছড়ানোর জন্য নয়।' 

'এবার যদি পাকিস্তান কোনও পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তাহলে পাকিস্তান জানে আমরা কী করব', অপারেশন সিঁদুর নিয়ে শনিবারের সাংবাদিক বৈঠক থেকে কড়া বার্তা দিলেন ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ। ভারতীয় নৌসেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল নাভাল অপারেশনস এদিনের বৈঠকে সাফ বার্তা দিয়েছেন যে পাকিস্তানের তরফ থেকে কোনও রকম আক্রমণাত্মক পদক্ষেপকে রেয়াত করবে না ভারত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget