এক্সপ্লোর

Adhir on PK : "প্রশান্ত কিশোর আমাদের ভাগ্য বিধাতা নন", দিল্লিতে বিরোধী-বৈঠক প্রসঙ্গে মন্তব্য অধীরের

প্রশান্ত কিশোর আমাদের ভাগ্য বিধাতা নন। প্রশান্ত কিশোর যাদের ভাগ্যবিধাতা তারা আলোচনা করবে।" দিল্লিতি শরদ পাওয়ারের নেতৃত্বে বিরোধী দলগুলির বৈঠক প্রসঙ্গে এই মন্তব্য করলেন অধীর চৌধুরী।

বহরমপুর : " দিল্লিতে প্রশান্ত কিশোরের বৈঠক আমাদের দলের বৈঠক না। সেখানে কাকে ডাকা হচ্ছে না হচ্ছে তা তাদের ব্যাপার। এখানে আমাদের কিছু বলার নেই। প্রশান্ত কিশোর আমাদের ভাগ্য বিধাতা নন। প্রশান্ত কিশোর যাদের ভাগ্যবিধাতা তারা আলোচনা করবে।" দিল্লিতি শরদ পাওয়ারের নেতৃত্বে বিরোধী দলগুলির বৈঠক প্রসঙ্গে এই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।

গতকাল দিল্লিতে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেন শরদ পাওয়ার। দুই সপ্তাহে এনিয়ে দ্বিতীয়বার বৈঠকে বসেন তাঁরা। তার পরই আজ বিরোধী বৈঠকের বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে ১১ জুন মুম্বইয়ে শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে যোগ দিয়েছিলেন প্রশান্ত কিশোর। সেদিন প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়েছিল। পর পর কয়েকদিনের ব্যবধানে এই বৈঠকের পরই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পরের লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র মোকাবিলায় "মিশন ২০২৪"-এর পরিকল্পনায় বিরোধীদের এককাট্টা করার জন্যই এই উদ্যোগ বলে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবি।

যদিও সামগ্রিক ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল একটি মহলের তরফে দাবি করা হয়েছে, বর্ষীয়ান রাজনীতিক শরদ পাওয়ারের নেতৃত্বে আজ তৃতীয় ফ্রন্ট তৈরির জন্য কোনও বৈঠক করা হচ্ছে না। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজনীতিক ও বুদ্ধজীবীদের এই জমায়েত বলে দাবি করা হয়েছে। তাঁদের মতে, ২০১৮ সালে তৈরি হয় রাষ্ট্র মঞ্চ। সেই মঞ্চের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য সম্প্রতি শরদ পাওয়ারের কাছে আবেদন জানান যশবন্ত সিনহা। প্রাক্তন এই বিজেপি নেতা সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। কাজেই এই বৈঠক রাষ্ট্র মঞ্চের উদ্যোগ বলে জানিয়েছেন এনসিপি-র অন্যতম নেতা প্রফুল প্যাটেল।  

এদিকে দিল্লিতে NCP প্রধান শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে যোগ দিয়েছেন- তৃণমূল নেতা যশবন্ত সিনহা, বিশিষ্ট সঙ্গীতকার জাভেদ আখতার, রাষ্ট্রীয় লোকদলের সভাপতি জয়ন্ত চৌধুরী, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। রয়েছেন আপের প্রতিনিধি, যোগ দিয়েছেন সিপিএম নেতা নীলোৎপল বসু। তবে নেই কংগ্রেসের কোনও প্রতিনিধি। অর্থাৎ অবিজেপি, অ-কংগ্রেসি নেতারা বৈঠকে যোগ দিয়েছেন।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget