এক্সপ্লোর

PAC Controversy: "বেশ করেছে", পিএসি বিতর্কে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মদন

মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করার প্রতিবাদে রাজ্য বিধানসভার সব'কটি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিয়েছেন বিজেপির বিধায়করা। এবার এই ইস্যুতে সুর চড়ালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর : মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করার প্রতিবাদে রাজ্য বিধানসভার সব'কটি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিয়েছেন বিজেপির বিধায়করা। এবার এই ইস্যুতে সুর চড়ালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, বেশ করেছে। আমার পার্টির লোক কাকে করব না করব তা কি ওরা ঠিক করবে ? বেশ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পারলে আরও করবে। তোদের এত রাগ কেন। যখন চার্জশিটে নামটা দিতে ভুলে গিয়েছিলি তখন মনে ছিল না যে মুকুল একদিন পিএসির চেয়ারম্যান হতে পারে। তৃণমূলে এলেই খারাপ আর তোদের সঙ্গে থাকলেই নাম দিতে ভুলে যাস। বেশ করেছে। আমি মনে করি, এমন কঠোর সিদ্ধান্ত নিক মমতা বন্দ্যোপাধ্যায় যে ওরা ধুলিস্মাৎ হয়ে যায়।

আজ সন্ধেয় মাহেশে জগন্নাথ দর্শনে আসেন মদন মিত্র । বিপত্তারিণীর পুজো দেন, গান করেন, ঠাকুরের সামনে কাঁসরও বাজান । পরে মদনবাবু বলেন, মাহেশে দাঁড়িয়ে বলে যাচ্ছি এখানে ঝান্ডা ধরার মতো বিজেপির কেউ থাকবে না। 

এখন অনেক ভুয়ো কেস ধরা পড়ছে। এই প্রসঙ্গে মদন মিত্র বলেন, আসলে এটা ছিল না। তৃণমূল তো ২০১১ সাল থেকেই আছে। যবে থেকে বিজেপি গোলি মার গোলি মার আর হাজার টাকা গ্যাসের দাম, একশো টাকা পেট্রোলের দাম করেছে তবে থেকে বেড়েছে। আগে এসব ছিল না। আগে তৃণমূলই ছিল। এসব ঢোকাচ্ছে কে ? বিজেপি ঢোকাচ্ছে। তবে আসল ভ্যাকসিনটা যার হাতে তার নাম বাংলার মাটি মানুষ। ঠিক সময়ে ভ্যাকসিনটা দিয়ে দিয়েছে।

এদিকে "বাবাকে বলো" নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। সেই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, শুভেন্দু নিয়ে কিছু বলতে আমার খারাপ লাগে। সেদিন আমার এক কলিগ পার্থ ভৌমিক বললেন মানুষের কোনও সমস্যা হলে আমরা বলতাম "দিদিকে বলো"। একটা আমাদের প্রকল্প ছিল। শুভেন্দু তো আর দিদিকে বলবেন না। তাহলে শুভেন্দু তোর বাবাকে বল। বাবাকে বলায় অপমানিত হয়েছেন। মানে, বাবা বলে মানতে চাইছেন না। আসলে ওঁর চরিত্রটা আগে নিজে ঠিক করুন। চ্যারিটি বিগিনস এট হোম। আমার যদি মৃত্যু হয় লোকে বলবে একটা ইমানদারের মৃত্যু হয়েছে, গদ্দারের নয়।

প্রসঙ্গত, বিধানসভার ৮টি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্য়ানের পদে আসীন ছিলেন বিজেপি বিধায়করা। মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদে সমস্ত স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দেন ৮ বিজেপি বিধায়কই। পদত্যাগ করেন বিজেপির মিহির গোস্বামী, মনোজ টিগ্গা, কৃষ্ণ কল্যাণী, নিখিলরঞ্জন দে, বিষ্ণুপদ শর্মা, দীপক বর্মণ, অশোক কীর্তনিয়া ও আনন্দময় বর্মণ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
ABP Ananda Top 10,5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
West Bengal News Live : বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget