এক্সপ্লোর

India Pakistan News: কাজ করবে না কোনও সিগন্যাল-নেটওয়ার্ক! পাকিস্তানের সামরিক শক্তি ভাঙতে এবার এই পদক্ষেপ ভারতের

India Deploys Jammers: পহেলগাঁওয়ে গণহত্যার পাল্টা অ্যাকশনে নামল ভারত। ইতিমধ্যেই প্রস্তুত ৩ প্রতিরক্ষা বাহিনী।

নয়া দিল্লি:  পাকিস্তানের ওপর আরও এক নিষেধাজ্ঞা আরোপ করল ভারত। এবার পাকিস্তানি বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। অর্থাৎ ভারতের আকাশসীমায় চলাচল করতে পারবে না পাকিস্তানের কোনও বিমান। পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞা জারি করা হল। ভারতের বিরুদ্ধে আগে একই পদক্ষেপ করেছে পাকিস্তান। এ বার পাল্টা পদক্ষেপ করল নয়াদিল্লিও। কেন্দ্রের তরফে বুধবার একটি ‘নোটিস টু এয়ার মিশন’ (এনওটিএএম) জারি করা হয়েছে। 

এবার কূটনৈতিক চাপের সঙ্গে যোগ হয়েছে সামরিক কৌশল পশ্চিম সীমান্তে ভারত মোতায়েন করেছে অত্যাধুনিক জ্যামিং সিস্টেম, যার প্রধান লক্ষ্য পাকিস্তানের সামরিক প্রযুক্তি নির্ভরতা ভেঙে দেওয়া। সূত্র বলছে, ভারতীয় এই জ্যামার সিস্টেম একযোগে জিপিএস (যুক্তরাষ্ট্র), গ্লোনাস (রাশিয়া) ও বেইদৌ (চিন)-সহ একাধিক উপগ্রহ-নির্ভর গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (GNSS)-এর সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সংযোগ ব্যাহত করতে পারে।

কীভাবে কাজ করে এই জ্যামিং সিস্টেম?
জ্যামার মূলত শক্তিশালী রেডিও সিগন্যাল নির্গত করে, যা উপগ্রহ থেকে নির্দিষ্ট যন্ত্রে (যেমন যুদ্ধবিমান বা ড্রোনে) পাঠানো জিএনএসএস তথ্যকে বিকৃত বা বিঘ্নিত করে। টার্গেটিং সিস্টেম সঠিকভাবে কাজ করে না, প্রিসিশন গাইডেড মিসাইল বা স্মার্ট বোমার সফলতা কমে যায়। রিয়েল-টাইম সিচুয়েশনাল অ্যাওয়ারনেস বিঘ্নিত হয়।
  
এদিকে, পহেলগাঁওয়ে গণহত্যার পাল্টা অ্যাকশনে নামল ভারত। ইতিমধ্যেই প্রস্তুত ৩ প্রতিরক্ষা বাহিনী। গুজরাতের উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি। ৩ মে পর্যন্ত গুজরাত উপকূলে কড়া সতর্কতা। তবে, একদিকে বদলার প্রস্তুতি, আরেকদিকে 'ওয়াটার স্ট্রাইক'। জলেই পাকিস্তানকে জব্দ করতে চায় ভারত, এই নিয়ে শাহ-পাতিল বৈঠকও হয়েছে।  পাকিস্তান যেন কোনমতেই জল না পায়, এমনই হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী, খবর সূত্রের।                                       

এর পাশাপাশি পহেলগাঁও হামলায় পাকিস্তানকে জবাব দিতে তৈরি ভারত। প্রধানমন্ত্রীর পূর্ণ স্বাধীনতার পরই অল আউট অ্যাকশনে সেনাবাহিনী। রাজস্থানে সেনার মহড়া, পাক সীমান্তের কাছে নামল প্যারা-SF কমান্ডো। থর মরুভূমিতে নামল ট্যাঙ্ক, আরব সাগরে মোতায়েন INS বিক্রান্ত। আকাশপথে রাফাল, সুখোই, মিরাজ ফাইটার প্লেনের শক্তি প্রদর্শন।                                                                   

সেরা শিরোনাম

Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Central Minister Resigns : পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা এল মুরুগানের
পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা এল মুরুগানের
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget