এক্সপ্লোর

Pahelgam News : 'রুদ্রাক্ষ কেন পরেছ, কোরান পড়তে পার?' পহেলগাঁওতে পর্যটকদলকে 'হেনস্থা', গ্রেফতার ঘোড়াওয়ালা

আহমেদ এবং অন্য কয়েকজনের বিরুদ্ধে তাদের ধর্ম নিয়ে প্রশ্ন তোলা এবং ফোনে অস্ত্র নিয়ে আলোচনা করার অভিযোগ করেছেন।

শ্রীনগর : সেদিন পহেলগাঁওে কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ২৫ জন নিরীহ হিন্দু পর্যটক ছাড়াও খুন হন স্থানীয় এক ঘোড়াওয়ালা। বাড়ির একমাত্র রোজগেরে ছিলেন সৈয়দ আদিল হুসেন শাহ। পুলিশ সূত্রে খবর, জঙ্গিরা যখন নির্মম হত্য়ালীলা চালাচ্ছিল, তখন জঙ্গিদের আটকাতে গিয়েছিলেন তিনি। এক জঙ্গির হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন। তখনই গুলিতে ঝাঁঝরা হয়ে যান এই ঘোড়াওয়ালা। সারা দেশ যখন আদিলের জন্য চোখের জল ফেলছে, তখন মারাত্মক অভিযোগে গ্রেফতার হলেন কাশ্মীরেরই আরেক ঘোড়াওয়ালা। 

উত্তর প্রদেশের একটি পর্যটক দলের অভিযোগ, গান্দেরওয়াল পুলিশ স্থানীয় এক ঘোড়া চালক, আয়াজ আহমেদকে গ্রেফতার করেছে।  উত্তর প্রদেশের জৌনপুরের একতা তিওয়ারির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।  আহমেদ এবং অন্য কয়েকজনের বিরুদ্ধে তাদের ধর্ম নিয়ে প্রশ্ন তোলা এবং ফোনে অস্ত্র নিয়ে আলোচনা করার অভিযোগ করেছেন।

জম্মু ও কাশ্মীরে এখন আতঙ্কের পরিবেশ। সদ্য ২৫ হিন্দু পর্যটকের রক্ত বয়েছে ভূস্বর্গে । তাই পর্যটকদের মধ্যে আতঙ্কের ছাপ স্পষ্ট। সেই সঙ্গো চোখ খান খোলাও। কাশ্মীরে ২০ জনের কটি পর্যটক দলের সঙ্গেই এসেছেন একতা তিওয়ারি । তিনি দাবি করেছেন যে, গত ২০ এপ্রিল, পহেলগাঁও যাওয়ার সময়, বৈসরনের কাছে তাঁরা কয়েকজন সন্দেহজনক ব্যক্তিৃর মুখোমুখি হন। তাঁর দাবি, ঘোড়ায় চড়ার সময় দুজন লোক তাঁদের কাছে আসে, তাঁদের ধর্ম এবং কত জনের দল তাঁরা, জিজ্ঞাসাবাদ করে। একতার দাবি, "ওরা জিজ্ঞাসা করেছিল আমরা হিন্দু না মুসলিম, আমাদের কুরআন পড়তে বলেছিল এবং আমার ভাই কেন রুদ্রাক্ষ পরে আছে তা জিজ্ঞাসা করেছিল"। তারপর তাঁদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় বলে দাবি।  ফলে দলটি পিছু হটে।  তখন অন্য ঘোড়সওয়ার দলের কাছে যান তাঁরা। 

তিওয়ারি আরও অভিযোগ করেন এই কথা কাটাকাটির কিছুক্ষণ পরেই, একজন লোক ফোনে সাংকেতিক ভাষায় কথা বলতে থাকে। যার অর্থ দাঁড়ায়, পরিকল্পনা-এ ব্যর্থ হয়েছে। অভিযোগকরিনীর দাবি,লোকটি ফোনে উপত্যকায় ৩৫টি বন্দুক পাঠানোর বিষয়েও আলোচনা করেছিল। তাদের একজনের সঙ্গে একজন ওয়ান্টেড সন্ত্রাসবাদীরর স্কেচ ও মিলে যাচ্ছে বলে মনে করেন অভিযোগকারিণী। তাঁর কাছে ছবিও আছে বলে দাবি করেন তিনি। এই মহিলার অভিযোগের ভিত্তিতে, গান্দেরওয়াল পুলিশ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। কর্তৃপক্ষ সম্ভাব্য সন্ত্রাসবাদী যোগসূত্র সহ বাকি দাবিগুলিও যাচাই করে দেখছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি
Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget