এক্সপ্লোর

India Pakistan Tension: 'যেকোনও মুহূর্তে হামলা চালাতে পারে ভারত', পাকিস্তানে হাই অ্যালার্ট! সতর্ক করলেন পাক প্রতিরক্ষামন্ত্রীর

India Pakistan Situation: ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আসিফ বলেন, “খবর রয়েছে যে ভারত এলওসি বরাবর যে কোনো জায়গায় হামলা চালাতে পারে।'

নয়া দিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। বরফে ঘেরা পাহাড় থেকে মাঝ সমুদ্র, আকাশ থেকে মরুভূমি, মহড়া-প্রস্তুতি সব শেষ। আর এই সংঘাতের আবহেই, যুদ্ধের আগাম প্রস্তুতিতে পাঞ্জাবের ফিরোজ়পুর ক্যান্টনমেন্টে আধ ঘণ্টা ব্ল্যাকআউটের মহড়া দিয়েছে ভারতীয় সেনা। আর এবার রাজ্যে রাজ্যে মক ড্রিল শুরু করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 

এই আবহে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সোমবার সতর্ক করে বলেছেন, ভারত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর যে কোনো মুহূর্তে সামরিক হামলা চালাতে পারে। ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আসিফ বলেন, “খবর রয়েছে যে ভারত এলওসি বরাবর যে কোনো জায়গায় হামলা চালাতে পারে। নয়াদিল্লিকে যথাযথ জবাব দেওয়া হবে।” 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে "রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই অঞ্চলকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়ার" অভিযোগও করেন। আমরা ২০১৬ এবং ২০১৭ সালে জাতিসংঘকে প্রমাণ দিয়েছিলাম, যার মধ্যে ভারতের সন্ত্রাসবাদে অর্থায়নের ভিডিওও ছিল। 

গত সপ্তাহে, তথ্যমন্ত্রী আত্তা তারার বলেছিলেন যে ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কায় ২৪-৩৬ ঘন্টা গুরুত্বপূর্ণ। তবে সময় কেটে গেলেও ভারতের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে, পহেলগাঁওকাণ্ডে প্রত্যাঘাতের প্রস্তুতির মধ্যেই, সোমবার প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। 

পাকিস্তানে কোণঠাসা করতে যখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ভারত, ঠিক সেই সময় রাশিয়া ও জাপানও ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে সন্ত্রাস দমনে ভারতের লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভ্লাদিমির পুতিন। পাশাপাশি, সোমবারই দিল্লিতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানির সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এদিকে, এর মধ্যে গাজার মুজাহিদ ও কাশ্মীরের মুজাহিদরা এক হয়ে গেছে। কাশ্মীরের মুজাহিদরা গাজার মুজাহিদদের নিয়ে ভারতকে শিক্ষা দেবে। এমনই হুঙ্কার দিচ্ছে লস্কর-ই-তৈবার কমান্ডার আবু মুসা। গত ৫ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে জইশ কমান্ডার তালহা সইফ ও লস্কর জঙ্গি মাসুদ ইলিয়াসের সঙ্গে দেখা গিয়েছিল হামাস নেতা। সেই এক্সক্লুসিভ ছবি এল এবিপি আনন্দের হাতে।                                                               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস ইস্য়ুতে আন্দোলনে উত্তাল রাজধানী, কালকের পর আজও একগুচ্ছ মেট্রো স্টেশন বন্ধের ঘোষণা
NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস ইস্য়ুতে আন্দোলনে উত্তাল রাজধানী, কালকের পর আজও একগুচ্ছ মেট্রো স্টেশন বন্ধের ঘোষণা
Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Paper Leak Protest: উত্তাল রাজধানী ! CJP-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে সরকার, কখন ? কাটবে অচলাবস্থা ?
Paper Leak Protest: উত্তাল রাজধানী ! CJP-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে সরকার, কখন ? কাটবে অচলাবস্থা ?
NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget