এক্সপ্লোর

স্বেচ্ছাসেবী সংস্থার কর্তা দেখা করেন গত সপ্তাহে, করোনা পজিটিভ হয়েছেন, ইমরানের টেস্ট হবে? সেলফ আইসোলেশনে যেতে বলবেন ডাক্তার

পাকিস্তানেও করোনাভাইরাস সংক্রমণের মাত্রা ক্রমশ বাড়ছে। মঙ্গলনবার পর্যন্ত মোট নিশ্চিত সংক্রমিতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে, আরও ১৬ জনকে ধরে মোট মারা গিয়েছেন ১৯২ জন।

ইসলামাবাদ: এবার কি ইমরান খানকেও করোনাভাইরাস সংক্রমণ টেস্ট করাতে হবে? গত সপ্তাহে পাকিস্তানের নামি স্বেচ্ছাসেবী সংস্থা এধি ফাউন্ডেশনের কর্তা ফয়সল এধি তাঁর সঙ্গে দেখা করেছিলেন। পরে জানা যায়, ফয়সল কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন। এরপরই পাক প্রধানমন্ত্রীর ব্য়ক্তিগত চিকিত্সক ও শওকত খানুম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের সিইও ফয়সল সুলতান সাংবাদিকদের জানিয়েছেন, তিনি ইমরানের সঙ্গে দেখা করে পরীক্ষা করাতে বলবেন। তিনি বলেন, আমরা চালু সব প্রটোকল মেনে সেইমতো পদক্ষেপ সুপারিশ করব। সেই প্রটোকল অনুসারে করোনাভাইরাস পজিটিভ হওয়া ব্যক্তির সংস্পর্শে কেউ এলেই সেলফ আইসোলেশনে যেতে হবে। পাকিস্তানের প্রয়াত সমাজসেবী আবদুল সাত্তার এধির ছেলে ফয়সল। পাকিস্তানেও করোনাভাইরাস সংক্রমণের মাত্রা ক্রমশ বাড়ছে। মঙ্গলনবার পর্যন্ত মোট নিশ্চিত সংক্রমিতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে, আরও ১৬ জনকে ধরে মোট মারা গিয়েছেন ১৯২ জন। এই প্রেক্ষাপটে পাকিস্তানি প্রধানমন্ত্রী নিজের নির্ধারিত রুটিন মেনেই চলছেন, মন্ত্রিসভার বৈঠকেও পৌরহিত্য করছেন। ইমরান ডাক্তারের পরামর্শ মেনে কোয়ারেন্টিনে গেলে সরকার কে চালাবেন, পরিষ্কার নয়। এর আগে ফয়সলের ছেলে সাদ মিডিয়াকে জানান, তাঁর বাবার মধ্যে ১৫ এপ্রিল ইসলামাবাদে ইমরানের সঙ্গে সাক্ষাতের পর কোভিড-১৯ সংক্রমণের লক্ষণ দেখা যায়। সাদ বলেন, বাইরে ফুটে বেরনোর আগে চারদিন ছিল লক্ষণগুলি। প্রধানমন্ত্রীর করোনাভাইরাস ত্রাণ তহবিলে ১ কোটি টাকার চেক তুলে দিতে ইমরানের সঙ্গে দেখা করেছিলেন ফয়সল । তবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি, তিনি নিজেই আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন সাদ।

সেরা শিরোনাম

West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget