এক্সপ্লোর

কুরুচিকর কনটেন্ট! পাকিস্তানে নিষিদ্ধ টিকটক

চলতি বছরে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়ায় সমস্যায় পড়েছে টিকটক। ভারত, আমেরিকা ওই অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সুরক্ষা ও তথ্যের গোপনীয়তা লঙ্ঘন হওয়ার আশঙ্কায়। তাছাড়া লাদাখ সীমান্ত বিরোধের ইস্যুও ভারতের নিষেধাজ্ঞা জারির অন্যতম কারণ।

ইসলামাবাদ: ভারত, আমেরিকার পর পাকিস্তানও নিষিদ্ধ করল চিনা অ্য়াপ টিকটককে। কুরুচিকর কনটেন্টের কারণ দেখিয়ে এই পদক্ষেপ করল ইমরান খানের সরকার। পাকিস্তানের টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ জনপ্রিয় চিনা ভিডিও অ্যাপের বিরুদ্ধে পদক্ষেপ করেছে। তারা জানিয়েছে, বেআইনি অনলাইন কনটেন্টের উপযুক্ত সংশোধনে কার্যকর মেকানিজম চালু করার সরকারি নির্দেশ পালনে ব্যর্থ হয়েছে অ্যাপ কোম্পানিটি। পাকিস্তানি টিভি চ্যানেল জিও নিউজ এ খবর দিয়েছে। চলতি বছরে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়ায় সমস্যায় পড়েছে টিকটক। ভারত, আমেরিকা ওই অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সুরক্ষা ও তথ্যের গোপনীয়তা লঙ্ঘন হওয়ার আশঙ্কায়। তাছাড়া লাদাখ সীমান্ত বিরোধের ইস্যুও ভারতের নিষেধাজ্ঞা জারির অন্যতম কারণ। অবশ্য পাকিস্তানের যুক্তি অন্য। পাকিস্তান টেলিযোগাযোগ অথরিটির বিশ্বাস, সংক্ষিপ্ত ভিডিও তৈরির অ্যাপটিতে যে ধরনের কনটেন্ট থাকে, তা অনৈতিক, অশোভন, কুরুচিকর এবং পাক যুবসমাজে ভূল মূল্যবোধ ছড়াবে। চলতি বছরের জুলাইয়ে টিকটকের কনটেন্ট সংশোধনের জন্য শেষবারের মতো সতর্কবার্তা দিয়েছিল পাক টেলিকমিউনিকেশন অথরিটি। কিন্তু তা পালিত হয়নি বলে অভিযোগ। অথরিটির কাছে এ ব্যাপারে একাধিক অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। তারা বলেছে, সমাজের নানা মহল থেকে টিকটকে অনৈতিক, অশ্লীল কনটেন্ট থাকছে বলে অভিযোগ পেয়েই তা ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, নিয়মিত টিকটকে যে ধরনের কনটেন্ট ঘোরাফেরা করছে এবং তা নিয়ে অভিযোগ আসছে, তাতে টিকটককে চূড়ান্ত নোটিস পাঠিয়ে জবাব পাঠানোর জন্য বেশ কিছুটা সময়ও দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, কর্তৃপক্ষ বেআইনি অনলাইন কনটেন্ট সংশোধনে সঠিক মেকানিজম চালু করুক। কিন্তু তারা সেই নির্দেশ পুরোপুরি পালনে ব্যর্থ হয়েছে। অতএব দেশে টিকটক অ্যাপ্লিকেশন বন্ধ করার আদেশ জারি করা হয়েছে। একটি সূত্রের অবশ্য খবর, অথরিটি টিকটককে এখনই নিষিদ্ধ করেনি, আরও কিছুদিন সময় দিয়েছে সতর্কবার্তা মেনে ব্যবস্থা নেওয়ার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget