এক্সপ্লোর

পাকিস্তান শাহিনবাগে ঢুকে পড়েছে, ৮ ফেব্রুয়ারির দিল্লি নির্বাচন ভারত, পাকিস্তানের লড়াই! বললেন বিজেপি নেতা

তিনি তাঁদের দুই প্রতিদ্বন্দ্বী আপ বা কংগ্রেসের মধ্যে কাকে পাকিস্তান বলে দেখাতে চাইছেন, তা পরিষ্কার নয়। শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী অবস্থানের প্রসঙ্গ তুলেও তিনি বলেছেন, পাকিস্তান এর মধ্যেই শাহিনবাগে ঢুকে পড়েছে, দিল্লিতে পাকিস্তানের ছোট ছোট এলাকা তৈরি করা হচ্ছে।

নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচন ভারত, পাকিস্তানের মধ্যে লড়াই, মন্তব্য করে বিতর্কে বিজেপি নেতা। ২০২০-র দিল্লি নির্বাচনের ভোটগ্রহণ ৮ ফেব্রুয়ারি। অরবিন্দ কেজরিবালের আম আদমি পার্টি (আপ) ছেড়ে বিজেপিতে ঢোকা তথা কেজরিবাল সরকারের প্রাক্তন মন্ত্রী কপিল মিশ্র ট্য়ুইট করেছেন, ৮ ফেব্রুয়ারি, দিল্লি। ভারত বনাম পাকিস্তান। ৮ ফেব্রুয়ারি দিল্লির রাস্তায় ভারত, পাকিস্তানের মধ্যে একটা লড়াই হবে। যদিও তিনি তাঁদের দুই প্রতিদ্বন্দ্বী আপ বা কংগ্রেসের মধ্যে কাকে পাকিস্তান বলে দেখাতে চাইছেন, তা পরিষ্কার নয়। শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী অবস্থানের প্রসঙ্গ তুলেও তিনি বলেছেন, পাকিস্তান এর মধ্যেই শাহিনবাগে ঢুকে পড়েছে, দিল্লিতে পাকিস্তানের ছোট ছোট এলাকা তৈরি করা হচ্ছে। ৮ ফেব্রুয়ারির ভোটে বিজেপিই জিতবে, ১১ ফেব্রুয়ারি ভোটগণনার দিন অরবিন্দ কেজরিবাল মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন বলেও আরেকটি ট্যুইটে দাবি করেন তিনি। ২০১৭য় কেজরিবাল তাঁকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করেন। গত বছর দলত্যাগ-বিরোধী আইনে আপ বিধায়ক পদও খারিজ হয় তাঁর। আসন্ন বিধানসভা নির্বাচনে আপ বিধায়ক অখিলেশপতি ত্রিপাঠির বিরুদ্ধে প্রার্থী হয়েছেন কপিল। এদিকে আপ নির্বাচন কমিশনে লিখিত নালিশ জানিয়েছে যে, মডেল টাউন আসনে বিজেপি প্রার্থী কপিল শর্মার কাছ থেকে ভুল মনোনয়ন গ্রহণ করা হয়েছে, তাঁর প্রার্থীপদ বাতিল করতে হবে। আপের চিঠিতে বলা হয়েছে, দশ বছর ধরে বিজেপি প্রার্থী কপিল মিশ্রের দখলে রয়েছে একটি সরকারি আবাসন। নির্বাচন কমিশন নির্ধারিত গাইডলাইন অনুসারে প্রার্থীদের সরকারি আবাসনে জল, ইলেকট্রিসিটি, টেলিফোন খরচের বকেয়া নেই, বা নো ডিউজ সংক্রান্ত সার্টিফিকেট দিতে হয় মনোনয়ন জমা দেওয়ার সময়। কিন্তু কপিল মিশ্র সেই সার্টিফিকেট দেননি বা ২৬নম্বর ফর্মের পার্ট এ-র ৮ নম্বর জায়গাটাও পূরণ করেননি, ইচ্ছাকৃত ভাবে ফাঁকা রেখে দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
Sonam Wangchuk: 'অবস্থার সামান্য উন্নতি', কেমন আছেন সোনম ওয়াংচুক ? জানাল হাসপাতাল
'অবস্থার সামান্য উন্নতি', কেমন আছেন সোনম ওয়াংচুক ? জানাল হাসপাতাল
FIFA World Cup 2026 : মাঝরাতে বিশ্বকাপের ফাইনাল, চাইলে সোমবার ছুটি দিতে পারে স্কুল, বড় ঘোষণা রাজ্যের
মাঝরাতে বিশ্বকাপের ফাইনাল, চাইলে সোমবার ছুটি দিতে পারে স্কুল, বড় ঘোষণা রাজ্যের

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget