এক্সপ্লোর

পাকিস্তান শুধু ভারতের সমস্যা নয়, গোটা দুনিয়ার সামনে চ্যালেঞ্জ, বিশ্ব সন্ত্রাসবাদের ‘ভরকেন্দ্র’, বললেন রাম মাধব

তিনি আরও বলেন, একটা সময় ছিল যখন নানা দেশ ভারতকে পাকিস্তানের সঙ্গে আলোচনার পরামর্শ দিত, কিন্তু এখন আর কেউ তা করে না, কেননা পাকিস্তান বিশ্ব সন্ত্রাসবাদের আখড়া হয়ে উঠেছে। পাকিস্তান শুধু ভারতের সামনে সমস্যা নয়, গোটা দুনিয়ার কাছে চ্যালেঞ্জ।

নয়াদিল্লি: পাকিস্তানকে বিশ্ব সন্ত্রাসবাদের ‘ভরকেন্দ্র’ তকমা দিলেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। ভারতের পড়শী দেশ শুধু তার একার সমস্যা নয়, এখন ‘গোটা দুনিয়ার কাছেই একটা চ্যালেঞ্জ’ বলে অভিমত জানিয়েছেন তিনি। বলেছেন, বিশ্বের সামনে সমস্যা হয়ে ওঠা সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে বোঝানোর জন্য গণতান্ত্রিক দুনিয়ার একযোগে এগিয়ে আসা উচিত। ভারত, পাকিস্তান সম্পর্ক ও দুদেশের মধ্যে আলাপ-আলোচনার সুযোগ, সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মাধব বলেন, গত সাত দশকে এই সম্পর্কে ওঠাপড়া দেখা গিয়েছে। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে ভারত অবশ্যই খুশি হবে, কিন্তু সবার আগে পাকিস্তানকে সীমান্ত পেরিয়ে চালানো সন্ত্রাসবাদের বড় বিপদের মোকাবিলা করতে হবে। ভারত-মার্কিন কৌশলগত অংশিদারিত্ব ফোরাম আয়োজিত এক সম্মেলনের ভাষণে মাধব বলেন, আজ আমরা এমন এক পর্বের মধ্যে রয়েছি যেখানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে শুধুমাত্র ভারতই কঠিন সমস্যা বলে দেখে না, বিশ্বের অনেক দেশই পাকিস্তানের ঘটনাবলীকে পাকিস্তানে সন্ত্রাসের পরিকাঠামো প্রসঙ্গে আলোচনার সময় উদ্বেগের বিষয় বলে মনে করে। তিনি আরও বলেন, একটা সময় ছিল যখন নানা দেশ ভারতকে পাকিস্তানের সঙ্গে আলোচনার পরামর্শ দিত, কিন্তু এখন আর কেউ তা করে না, কেননা পাকিস্তান বিশ্ব সন্ত্রাসবাদের আখড়া হয়ে উঠেছে। পাকিস্তান শুধু ভারতের সামনে সমস্যা নয়, গোটা দুনিয়ার কাছে চ্যালেঞ্জ। পাকিস্তানের সন্ত্রাসের পরিকাঠামো বিশ্ব সন্ত্রাসবাদের ভরকেন্দ্র। সন্ত্রাসবাদের মতো কিছু নির্দিষ্ট ইস্যুতে পুরো গণতান্ত্রিক বিশ্বকে পাকিস্তানকে সক্রিয় হতে বোঝানোর জন্য একজোট হতে হবে। মাধব বিজেপির জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিষয়ও দেখেন। তিনি বলেন, ৩৭০ অনুচ্ছেদ বাতিল হওয়ার পর কাশ্মীর প্রসঙ্গে যে আচরণ করেছে, তাতে বিশ্ব সম্প্রদায়ের সামনে পাকিস্তান পুরোপুরি একঘরে হয়ে পড়েছে। পাশাপাশি এক দলীয় অনুষ্ঠানেও মাধব বলেন, জেলে বসে কিছু নেতা জনগণকে অস্ত্র হাতে তুলে আত্মবলিদান করার ডাক দিচ্ছেন। জম্মু ও কাশ্মীরের মানুষেরই এ ধরনের নেতাদের আগে সামনে এসে নিজেদের বলিদান করতে বলা উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fuel And LPG Price : আজ কমল পেট্রোল এবং ডিজেলের দাম? রান্নার গ্যাস নিয়েও বড় আপডেট
আজ কমল পেট্রোল এবং ডিজেলের দাম? রান্নার গ্যাস নিয়েও বড় আপডেট
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ABP Ananda Top 10, 28 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 28 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget